শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে ক্যালিফোর্নিয়া বিএনপির বিক্ষোভ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৫:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুটূক্তিমূলক বক্তব্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শাখা বিএনপি।

গতকাল সোমবার (১৪ জুলাই) স্থানীয় সময় রাত ৯ টায় ক্যালিফোর্নিয়া বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, “বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা কখনোই সফল হবে না।”

তিনি ষড়যন্ত্রকারীদের কটূক্তির তীব্র নিন্দা জানিয়ে বলেন, “আজকে দেশবাসী যখন বিএনপির দিকে তাকিয়ে আছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষার প্রহর গুনছে তখন একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীসহ সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শিপলু।”

সভায় সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান। স্বল্প সময়ের মধ্যেই নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ করায় তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি এবং সাধারণ সম্পাদক।

সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যারা কটূক্তি করছেন তাদেরকে অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এবং তীব্র ধিক্কার জানান।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   কটূক্তি   ক্যালিফোর্নিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close