শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডলারের দাম বাড়ল ১ টাকা ৪০ পয়সা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৫:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টানা চার দিন কমার পর আজ ১ টাকা ৪০ পয়সা বাড়ল ডলারের দাম।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) দেশের মুদ্রাবাজারে ডলারের দাম বেড়েছে। চলতি মাসে গতকাল সোমবার পর্যন্ত ডলারের দাম কমেছে। এরপর আজ এক দিনেই ডলারের দাম বেড়েছে ১ টাকা ৪০ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, দেশের মুদ্রাবাজারে আজ ডলারের সর্বোচ্চ দাম ১২১ টাকা ৫০ পয়সা এবং সর্বনিম্ন দাম ১২০ দশমিক ৮০ টাকা, গতকাল যা ছিল যথাক্রমে ১২০ দশমিক ১০ টাকা ও সর্বনিম্ন দর ১১৯ দশমিক ৫০ টাকা। আজ ডলারের গড় দাম ১২১ দশমিক ১১ টাকা, অর্থাৎ আজ ডলারের বিক্রয়মূল্য বেড়েছে ১ টাকা ৪০ পয়সা।

জানা গেছে, প্রবাসী আয় প্রবাহ বাড়ছে। সেই সঙ্গে ব্যবসা-বাণিজ্যে একধরনের স্থবিরতা বিরাজ করছে। আমদানিতে গতি নেই। এলসি খোলার হারও কমছে। ব্যাংকগুলোর ডলার চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অনেক ব্যাংক এখন ডলার ধরে রাখতে না চেয়ে বরং বিক্রি করে দিতে চাইছে। আমদানি এলসি কমে যাওয়া এবং প্রবাসী আয় ও রপ্তানি আয় বৃদ্ধির ফলে বাজারে ডলারের সরবরাহ বেড়েছে বলেই মনে করছেন ব্যাংকাররা।

দেশে প্রবাসী আয়ের প্রবাহ ও রপ্তানি আয় বাড়লেও ডলারের চাহিদা কমেছে। ফলে মার্কিন ডলারের দাম টাকার তুলনায় কমতে শুরু করেছিল। এই পরিস্থিতিতে ডলারের দাম ধরে রাখতে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। গত রবিবার এই প্রক্রিয়ায় ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনার কারণে ডলারের মূল্যহ্রাসের ধারা থেমেছে বলে ধারণা করছেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তবে এ কদিন ডলারের দাম কমার প্রভাব খোলাবাজারে দেখা যায়নি। সেখানে আগের দামেই ডলার কেনাবেচা হয়েছে। ডলারের দাম কমায় আমদানিতে স্বস্তি থাকলেও রপ্তানি ও প্রবাসী আয়ে আশঙ্কা থাকে। সেই বিবেচনায় বাংলাদেশ ব্যাংক বাজার থেকে প্রথমবারের মতো নিলামে ১৭ কোটি ডলার কিনেছে।

বাংলাদেশে যে প্রায় তিন বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে, তার অন্যতম কারণ ডলারের উচ্চ দাম। ডলারের দাম কমা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক। অন্তর্বর্তী সরকারেরও অন্যতম লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। যদিও ডলারের দর পড়তে না দিয়ে ধরে রাখার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম লক্ষ্য হলেও ডলারের দাম ধরে রাখতে সংস্থাটি বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামে ডলার কিনেছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ডলার   বাড়ল   পয়সা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close