বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিচার-সাজা ছাড়াই কারাগারে ৩০ বছর কাটানো সেই কনু মিয়া পেলেন জামিন!
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৫:০৪ পিএম আপডেট: ১৫.০৭.২০২৫ ৫:২১ PM

হবিগঞ্জ জেলা কারাগারে বিচার ছাড়াই ৩০ বছর ২ মাস ১৯ দিন আটক থাকার পর মুক্তি পেয়েছেন কনু মিয়া নামের এক ব্যক্তি। কনু মিয়া হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সিংহগ্রাম গ্রামের বাসিন্দা। 

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

জানা গেছে, ১৯৯৫ সালের ২৫ মে তিনি ঘুমন্ত অবস্থায় তার মা মেজেষ্টর বিবিকে কুঠার দিয়ে আঘাত করে হত্যা করেন। এরপর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরদিন তিনি একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং সেই থেকে তার কারাবাস শুরু হয়।তিনি মানসিক রোগে আক্রান্ত ছিলেন। 

প্রথমদিকে পরিবারের সদস্যরা তার খোঁজ রাখলেও তা একসময় কমে যায়। দীর্ঘদিন ধরে মামলাটির বিচার কার্যক্রম শুরু হয়নি এবং কোনো দণ্ডও দেওয়া হয়নি।

সম্প্রতি বিষয়টি হবিগঞ্জের জেলা লিগ্যাল এইড অফিসারের (সিনিয়র সহকারী জজ) দৃষ্টিগোচর হলে তিনি কনু মিয়ার ভাইদের সঙ্গে যোগাযোগ করেন এবং জামিনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। মামলার বাদী কনু মিয়ার ভাই মনু মিয়াও তার জামিনের বিষয়ে সহযোগিতা করেন।

কনু মিয়ার মানসিক অবস্থার বিবেচনায় জামিনের জন্য বিশেষ শর্ত ও নিশ্চয়তার প্রয়োজন ছিল। এসব দিক বিবেচনায় লিগ্যাল এইডের প্যানেলভুক্ত আইনজীবী অ্যাডভোকেট এম এ মজিদ ১৪ জুলাই হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম কনু মিয়ার জামিন মঞ্জুর করেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বিচার   কারাগার   বছর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close