বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দলাদলি নয়, শিক্ষার ভিত্তি গড়ে তোলার আহ্বান ঢাবি উপাচার্যের
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১০:১৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষার্থীদের দলাদলিতে সময় না নষ্ট করে নিজেদের শিক্ষার ভিত মজবুত করার আহ্বান জানিয়েছেন। 

সোমবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

উপচার্য বলেন, মেধা, জ্ঞান, দক্ষতা ও সদাচরণের মাধ্যমে শিক্ষার্থীদের দেশ ও বিশ্বে নিজেদের এবং বিশ্ববিদ্যালয়ের সম্মান বাড়াতে হবে।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, অধ্যাপক ড. দেলোয়ার হোসেন এবং অধ্যাপক ড. লাইলুফার ইয়াসমিন।

তিনি বলেন, ঢাবিতে ভর্তির সুযোগ পাওয়া মানেই এক বড় অর্জন। এখন প্রয়োজন এই অর্জনকে টেকসই করে তোলা। আন্তর্জাতিক যোগাযোগ দক্ষতা, বহুভাষায় পারদর্শিতা এবং উচ্চশিক্ষায় উৎকর্ষ অর্জনের জন্য এখানে অনেক সুযোগ রয়েছে, যা শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে সহায়ক হবে।

উপচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের নানা সেমিনার, কর্মশালা ও সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের নেটওয়ার্ক ও দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের উচিত এসব কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করা।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  দলাদলি   শিক্ষা   ভিত্তি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close