বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভৈরবে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে চোরাই মোটরসাইকেল উদ্ধার
ভৈরব প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১২:৩১ AM

কিশোরগঞ্জের ভৈরবে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো কাইয়ুম মিয়া, সোহাগ মিয়া ও মেকানিক জাহিদুল। এঘটনায় মোটরসাইকেলের মালিক সাকিব মিয়া বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮টার দিকে থানার সেকেন্ড অফিসার এসআই এহসানুল কবিরের নেতৃত্বে সঙ্গিয় ফোর্সসহ অভিযান চালায় আটককৃত কাইয়ুম মিয়ার বাড়িতে। এ সময় বসত বাড়ির একটি কক্ষে মেকানিক জাহিদুল সম্পূর্ণ খোলা অবস্থায় মোটরসাইকেলটি সেটিং করছিল। ঘরটি তল্লাশি করে দা, চুরি ও চাপাতিসহ বেশকিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করে পুলিশ। চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেকানিককেও আটক করা হয়েছে। টাঙ্গাইল থেকে মোটরসাইকেলটি চুরি হয়। জিপিএস ট্র্যাকারের মাধ্যমে লোকেশন নিশ্চিত হয়ে খোলা অবস্থায় মোটরসাইকেলটি পাওয়া যায়। পরে মেকানিক জাহিদুলের মাধ্যমে মোটরসাইকেলটি ফিটিং করে থানায় আনা হয়।

এসময় জাহিদুল ইসলাম জানান, যে গাড়িটি চুরি করেছে সে তার গ্যারেজ মালিক মাহবুবকে ফোন করলে সে এসে গাড়িটি সেটিং করছিল। মূলত গাড়িটি সেটিং করাই ছিল তার কাজ। সে জানতো না এটি চুরি হওয়া গাড়ি।

ভৈরব থানার সেকেন্ড অফিসার এসআই এহসানুল কবির ঘটনাস্থলে জানান, টাঙ্গাইল জেলার কালিহাতী থেকে মোটরসাইকেলটি চুরি হয়। অভিযোগ পেয়ে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে জানতে পারি মোটরসাইকেলের লোকেশন। পরে অন্যান্য পুলিশ অফিসারের সহযোগিতায় খোলা অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করি। এঘটনায় মেকানিকসহ ৩জনকে আটক করা হয় বলে জানান তিনি। মোটরসাইকেল চুরির ঘটনায় যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।  


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ভৈরব   জিপিএস   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close