সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      ● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      ● আজ বিশ্ব এতিম শিশু দিবস      
সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বাঁধ নির্মাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : মজিবুর রহমান মঞ্জু
ফেনী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৬:৩৯ পিএম
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

ফেনীতে স্থায়ী বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বাঁধ নির্মাণে অবিলম্বে ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। 

আজ সোমবার (১৪ জুলাই) সকালে বন্যা উপদ্রুত ফুলগাজী উপজেলার শ্রীপুর নাপিতপাড়ায় ভাঙন পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন তাগিদ দেন তিনি।
 
মঞ্জু বলেন, “দূর থেকে যা শোনা যায় বাস্তব অবস্থা তার চেয়ে অনেক খারাপ। দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা এলাকায় পরিদর্শনে আসায় তাকে ধন্যবাদ জানান এবি পার্টির চেয়ারম্যান। তবে প্রতিশ্রুতি অনুযায়ী বাঁধ নির্মাণে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা মনে করিয়ে দেন তিনি।”

ফেনীর সন্তান মঞ্জু বলেন, “আমরা ত্রাণ চাই না, আগামীতে যেন আর কৃত্রিম বন্যা না হয় সেই ব্যবস্থা নিন। একইসাথে গবাদি পশু, ফসল ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি নিরূপণ করে অবিলম্বে যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।”

গণমাধ্যমে কথা বলার আগে স্থানীয় জনগণের সাথে কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান। তারা মঞ্জুকে জানান, বাঁধ নির্মাণে অনিয়মের কারণে প্রতিবছর তাদের সহায় সম্পদ হারাতে হচ্ছে। ভারত অসময়ে পানি ছেড়ে দেয়ায় এই এলাকার মানুষ বরাবর ক্ষতির মুখে পড়েন। মজিবুর রহমান মঞ্জু তাদের দুর্দশার কথা সরকারের উপদেষ্টাদের কাছে তুলে ধরবেন বলে জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, ফেনী জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকি, যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন বাহার, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী।

আরো উপস্থিত ছিলেন, ফেনী পৌর আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিম, সদস্য কাজী জাহাঙ্গীর আলম লিটন, সোনাগাজী উপজেলা সদস্য সচিব ওয়াশিউর রহমান খসরু, মাজহারুল ইসলাম জয়, সদর উপজেলার আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবু সাইদ খান, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম সবুজ, সদস্য সাইদুল হক মিলন, এবি যুবপার্টির আহ্বায়ক শফিউল্যাহ পারভেজ, সদস্য সচিব এসএম ইব্রাহিম সোহাগ প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  সেনাবাহিনী   তত্ত্বাবধান   অগ্রাধিকার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close