প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৬:৩৩ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের যুব বিভাগের উদ্যোগে রাজধানীতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকালে এক মিলনায়তনে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের।
তিনি বলেন, আগামী ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ জাতীয় রাজনীতির গতিপথ নির্ধারণ করবে। এ সমাবেশ সফল করতে যুব সমাজকে সহায়ক ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, আমরা ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করেছি, যা গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমাবেশে সভাপতিত্ব করেন যুব বিভাগের সভাপতি ডা. মঈন উদ্দিন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি হাসানুল বান্না চপল।
প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ঢাকার অলিগলিতে চাঁদাবাজি বন্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ফখরুদ্দিন মানিক, মাওলানা ইয়াছিন আরাফাত এবং মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ