শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অনেকেই চেষ্টা করছে দেশে যেন নির্বাচন না হয় : মির্জা ফখরুল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৬:৫০ পিএম আপডেট: ১৪.০৭.২০২৫ ৬:৫২ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন দিতে হবে, অনেকেই চেষ্টা করছে দেশে যেন নির্বাচন না হয়। জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে। চক্রান্ত করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।”

আজ সোমবার (১৪ জুলাই) সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন। 

বিএনপি মহাসচিব বলেন, “নির্বাচন চাই। সময়মতো নির্বাচন দিতে হবে। অকথ্য ভাষায় তারেক রহমানকে নিয়ে স্লোগান দিচ্ছে। তারা ভেবেছে তারেক রহমানকে নিয়ে কথা বললে বিএনপি ঘরের মধ্যে ঢুকে যাবে। বিএনপি সেই দল ঘুরে দাঁড়াবে, ফিনিক্স পাখির মতো জেগে উঠতে জানে বিএনপি। বিএনপি তৈরি হচ্ছে শহীদদের প্রেরণায়। তারা চেষ্টা করছে বিএনপিকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেয়াতে।”

তিনি বলেন, লন্ডন বৈঠকের পর কারো কারো মাথা খারাপ হয়ে গেছে। যারা তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে কথা বলে তারা গণতন্ত্রের শত্রু, দেশের শত্রু।” 

তিনি আরো বলেন, “ফ্যাসিস্টদের বিদায় করতে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছে বিএনপি। আর যেনো ফ্যাসিস্ট না আসতে পারে সে প্রতিরোধও গড়বে বিএনপি।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  দেশ   নির্বাচন   মির্জা ফখরুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close