শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: প্রতিমন্ত্রী      ● দলের মধ্যে থাকা বট ও গুপ্তদের চিহ্নিত করা হচ্ছে      ● মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে যেসব দিকনির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী      ● মহাসাগরের নাম নিজের নামে রাখতে চেয়েছিলেন ট্রাম্প      ● সৌদি-হুতি সংঘাত তীব্র, ঝুঁকিতে জ্বালানি ও বিমান চলাচল      ● ৩০ জন দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা      ● আখের স্থান দখল করেছে লেবু      ● কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় এসআই ও বিএনপি নেতা নিহত      ● তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, আহত ৪৬      ● আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কত টাকা?      ● শক্তিশালী টাইফুনে বিপর্যস্ত তাইওয়ান, বন্ধ রেল-ফেরি চলাচল      ● বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, ব্রেন্ট ক্রুড ছাড়াল ১১৩ ডলার      
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: প্রতিমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১:৪৯ পিএম

ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম পরিচালনা করলেই হবে না, পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

জয়পুরহাটের কালাই পৌরসভার উদ্যোগে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন সামাজিক সংগঠন, ছাত্রদল, যুবদলসহ অন্যান্য অঙ্গসংগঠন, বিডি ক্লিন ও স্কাউটসের সম্মিলিত উদ্যোগে কালাই পৌর এলাকাকে পরিচ্ছন্ন করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আব্দুল বারীর নির্দেশনায় ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ প্রতিপাদ্যে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে বলা হয়, গতকাল কালাই পৌরসভার টিএন্ডটি এলাকায় বিডি ক্লিন ও স্কাউটসের ৪০ জন স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। পর্যায়ক্রমে পৌরসভার নয়টি স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো পরিষ্কার করা এবং ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম ও রফিকুল ইসলাম টুকু, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম।

এ ছাড়া স্থানীয় নেতাকর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিডি ক্লিন ও স্কাউটসের সদস্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close