সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
কিশোরকে অপহরণ করে হত্যা
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৬:২৬ পিএম আপডেট: ১৪.০৭.২০২৫ ৬:২৯ PM
কিশোরকে অপহরণ করে হত্যা

কিশোরকে অপহরণ করে হত্যা

আশুলিয়ার কাঠগড়া এলাকায় মাদক সেবন নিয়ে কথাকাটির জেরে জীবন শেখ নামের এক কিশোরকে অপহরণ করে হত্যা করা হয়েছে। 

এ ঘটনায় রাব্বানী নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।

পুলিশ জানায়, গত ১০ জুলাই জীবন শেখকে অপহরণ করে রাব্বানী। এবং জীবনের বাবা মজিবুর রহমানের মুঠোফোনে ফোন করে মুক্তিপন দাবি করে রাব্বানী। এ পরিস্থিতিতে জীবনের বাবা থানায় গিয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে আজ (১৪ জুলাই) ভোরে রাব্বানীকে গ্রেপ্তার করে জীবনের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা যায়, কথা কাটাকাটির জেরে জীবনকে অপহরণ করে গলা কেটে হত্যা করে রাব্বানী। পরে মরদেহ কাঠগড়া এলাকার একটি জঙ্গলে ফেলে যায়।

জীবনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  অপহরণ   হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close