শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়তে চান মোতাহার হোসেন      ● পরোয়ানাভুক্ত মাদক কারবারি রহিম গ্রেফতার       ● ক্লাব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ      ● ইলিশ শিকার, রায়পুরে ৪ জেলের কারাদণ্ড      ● পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ      ● দেশে ফিরেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান      ● ২৩৫ পিচ ‍ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার      ● আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ফটিকছড়িতে তারেক রহমান      ● তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী      ● জুমার নামাজের পর আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েল      ● কৃষি বিশ্ববিদ্যালয় পূর্বনির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন      ● মাদকাসক্ত ভাতিজার ছুরিকাঘাতে চাচি নিহত আহত ৬      
তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮:৫৩ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়নে লাইফ লাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। স্থানীয় তোতারখীল আয়েশা উচ্চবিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে। নির্বাচনের আগে তাঁর বাবা ও মায়ের পরিকল্পনার আলোকে যেসব পরিকল্পনা জাতির সামনে তুলে ধরা হয়েছিল, সেগুলো বাস্তবায়নে তাঁরা মাঠে কাজ করছেন। তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছে বিএনপি।

তিনি আরও বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালে অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন। শেষ পর্যন্ত তিনি তাঁদের ছেড়ে চলে গেছেন। তারেক রহমান নির্বাসিত জীবনে ছিলেন এবং বাংলাদেশে থেকে কাজ করতে পারেননি। সাজাপ্রাপ্ত অবস্থায় বিদেশে বসে জুম মিটিংয়ের মাধ্যমে তাঁদের পরিকল্পনা দিয়েছেন, আর তাঁরা মাঠে কাজ করেছেন। এ সময় তাঁরা কারাবরণসহ অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন। পরে মাঠে কাজ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম গড়ে তুলে জনগণের সহযোগিতায় স্বাভাবিক পরিবেশ ফিরে পেয়েছেন। সেই আন্দোলনে জনগণ নেতৃত্ব দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

পানিসম্পদমন্ত্রী বলেন, গত ১৭ বছর তাঁরা বঞ্চনা ও উপেক্ষার শিকার হয়েছেন। দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও দুঃশাসন দেশকে গ্রাস করেছে বলে মন্তব্য করেন তিনি। তারেক রহমানের দূরদর্শী চিন্তা ও পরিকল্পনা অনুযায়ী দলগতভাবে কাজ করে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এ ক্ষেত্রে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিরোধী দলের ভূমিকা নিয়ে সমালোচনা করে এ্যানি চৌধুরী বলেন, বর্তমান বিরোধী দলের নেতাকর্মীরাও আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন, তা তাঁরা অস্বীকার করবেন না। তবে ২৮ অক্টোবরের আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচিতে তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পানিসম্পদমন্ত্রী। লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা, মিছিল ও সমাবেশের সময় বিরোধী দলের উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অতীতের রাজনৈতিক আন্দোলন ও বিভিন্ন দলের পারস্পরিক সম্পর্কের প্রসঙ্গ তুলে তিনি নেতাকর্মীদের সচেতন ও সজাগ থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিরোধী দল লংমার্চ, রোডমার্চ বা এক দফার আন্দোলনের কর্মসূচি পালন করতে পারে। তবে তাঁদের হুমকি দিয়ে লাভ হবে না। তাঁরা রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে উঠে এসেছেন বলেও মন্তব্য করেন তিনি।

লাইফ লাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি শামস জেরিন জর্জির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান, সংগঠনটির প্রতিষ্ঠাতা আহসান হাবিব, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব এবং চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেল্লাল হোসেনসহ অন্যরা।





স্বদেশ প্রতিদিন/এফএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close