সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপনে নানা আয়োজন ঢাবিতে
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৮:০৫ পিএম
অডিও-ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো’র আয়োজন করা হবে ঢাবিতে।

অডিও-ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো’র আয়োজন করা হবে ঢাবিতে।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন জুলাই উইমেন্স ডে, ড্রোন শো, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে।

আজ রবিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কর্মসূচি তুলে ধরেন ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।
 
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং বর্ষপূর্তি উদযাপন কমিটির সদস্য সচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মিজানুর রহমান।

কোষাধ্যক্ষ বলেন, “ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথমবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে আহ্বায়ক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীকে আহ্বায়ক করে ৩টি পৃথক উপ-কমিটি গঠন করা হয়েছে।”

তিনি আরো বলেন, আগামীকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘জুলাই উইমেন্স ডে’ উদ্‌যাপন করা হবে। এ উপলক্ষ্যে অডিও-ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো’র আয়োজন করা হবে। 

জানা গেছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে। এছাড়াও, আগামীকাল ১৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদ্বোধন করা হবে। 

কর্মসূচি উপলক্ষ্যে ঢাবি শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ১৪ জুলাই বিকাল ৪টা থেকে ১৫ জুলাই সকাল ৭টা ক্যাম্পাসে যাতায়াত নিয়ন্ত্রিত থাকবে। এ সময় আইডি কার্ডধারী শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবায় নিয়োজিত গাড়ি, অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের গাড়ি ব্যতীত অন্যকেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

একইসাথে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। অনুষ্ঠান উপলক্ষ্যে ১৪ জুলাই বিকাল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে।

এছাড়াও, আগামী ১৭ জুলাই শিক্ষক ও শিক্ষার্থীদের স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ৫ আগস্ট বৃহত্তর পরিসরে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদ্‌যাপন করা হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ঢাবি   জুলাই   অনুষ্ঠান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close