বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ধর্ষণ মামলায় যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৮:২৬ পিএম আপডেট: ১৩.০৭.২০২৫ ৮:২৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পাবনায় ধর্ষণ মামলায় নিশান উদ্দিন সরদারকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

আজ রবিবার (১৩ই জুলাই) পাবনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।

রায়ের বিবরণে জানা যায়, পাবনার আমিনপুর থানার খানপুরা নিশান উদ্দিন সরদার একই গ্রামের মেয়ের সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তী বিয়ে না করে প্রতারণার আশ্রয় নিলে ভিকটিম আমিনপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা শাহাদত হোসেন ঘটনার সত্যতা পেয়ে আদালতে একটি চার্জশিট দাখিল করেন। 

আদালত উক্ত মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য প্রমাণে সন্দেহাতীত ভাবে দোষী সাব্যস্ত হওয়ায় বিচারক আসামি নিশান উদ্দিন সরদারকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দেন।

মামলায় সরকার পক্ষে আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট নাজমুল হোসেন শাহীন এবং আসামি পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট সাহাবুদ্দিন সবুজ। 

ভিকটিমের পিতা স্বদেশ প্রতিদিনকে বলেন, “আমরা ন্যায় বিচার পেয়েছি। আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।” এদিকে নিশান উদ্দিন সরদারের আইনজীবি এডভোকেট সাহাবুদ্দিন সবুজ বলেন, “রায়ের বিরুদ্ধে উচ্চ আপিল করা হবে।”


স্বদেশ প্রতিদিন/এমএএম


আরও সংবাদ   বিষয়:  ধর্ষণ মামলা   যাবজ্জীবন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close