বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      
নিজের যোগ্যতাতেই এত দূর
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৭:০৭ পিএম আপডেট: ১২.০৭.২০২৫ ৮:১৮ PM

অভিনেত্রী পূজা হেগড়েকে সর্বশেষ বড় পর্দায় ‘রেট্রো’ ছবিতে দেখা গিয়েছিল। এই ছবিতে দক্ষিণি তারকা সুরিয়ার সঙ্গে জুটি বেঁধে এসেছিলেন তিনি। এবার তাকে বড় বাজেটের ছবি ‘কুলি’-তে দেখা যাবে। তবে রজনীকান্তের এই ছবিতে অতিথি চরিত্রে আসতে চলেছেন পূজা। 

গতকাল শুক্রবার (১১ জুলাই) মুক্তি পেয়েছে ছবির গান ‘মনিকা’। এই গানে পূজার আবেদনময় উপস্থিতি নেট–দুনিয়ায় সাড়া ফেলেছে। হৃতিক রোশন, সালমান খান, শহীদ কাপুর, রণবীর সিং থেকে সুরিয়া-সব সময় বড় বড় তারকার সঙ্গে দেখা গেছে এই অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই ফিল্মি ভ্রমণ নিয়ে কিছু কথা বলেছেন তিনি।

ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে আজ বলিউড তথা দক্ষিণেও নিজের পায়ের তলার জমি পাকাপোক্ত করে ফেলেছেন পূজা। একাধিক সফল প্রকল্পে দেখা গেছে তাকে।


পূজার কাছে সফলতার সংজ্ঞা জানতে চাওয়া হলে অভিনেত্রী বলেন, “সফলতা মানে কোনো ফ্রেমে নিজেকে ফিট করানো নয়। সফলতা মানে নিজেকে গ্রহণ করা আর নিজের প্রতিভাকে বিকশিত করা। আপনি যখন স্বীকৃতি চাওয়া বন্ধ করে দেবেন আর নিজের যোগ্যতার ওপর আস্থা রাখবেন, তখনই উন্নতি হবে। অন্যের পদাঙ্ক অনুসরণ করে সাম্রাজ্য গড়ে তোলা যায় না। সাম্রাজ্য তিনিই গড়ে তোলেন, যিনি নিজের জন্য অন্য পথ তৈরি করেন।’’

সিনেমার দুনিয়ায় লিঙ্গ সমতা নিয়ে বাগ্‌বিতণ্ডা চলতেই থাকে। এ প্রসঙ্গে পূজা বলেন, ‘‘সমতা মানে কারও থেকে কিছু কেড়ে নেওয়া নয়, বরং এটা নিশ্চিত করা যে প্রত্যেকে যেন নিজের প্রাপ্য সম্মান পান। একটা ছবি শুধু তারকা দিয়ে নয়, প্রত্যেক অভিনয়শিল্পী, কলাকুশলী আর দলের সদস্যদের সহযোগিতায় তৈরি হয়। আমরা যখন সবার প্রশংসা করব, তখনই সৃজনশীলতা এগিয়ে যাবে।’’

উল্লেখ্য, লোকেশ কঙ্গরাজ পরিচালিত ‘কুলি’ ছবিতে রজনীকান্ত ছাড়াও আছেন নাগার্জুন, শ্রুতি হাসান, উপেন্দ্রসহ আরও অনেকে। পূজা ছাড়াও এই ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে আমির খানকেও। ছবিটি আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে।

এদিকে বড় তারকার বড় ছবিতে সুযোগের পেছনে কি পূজার ভাগ্য আছে, না তার যোগ্যতা? এমন প্রশ্নে অভিনেত্রীর জবাব, “নিশ্চয় আমি আমার যোগ্যতার জোরে পেয়েছি। নির্মাতারা মনে করেছেন যে আমি এই ছবিগুলোর যোগ্য, তাই আমাকে নিয়েছেন।’’


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নিজের   যোগ্যতা   অভিনয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close