মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সরকার মব জাস্টিস কোনোভাবেই বরদাশত করে না : রিজওয়ানা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৬:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে, মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাশত করে না। এখন যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনার সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। গত তিন-চার মাস দেখেছেন- যখনই মব জাস্টিস হচ্ছে, যেখানেই খবর পাচ্ছি সেখানেই আসামিকে গ্রেপ্তার করেছি, বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, কোনো আসামি আর বের হবে না।

আজ শনিবার (১২ জুলাই) দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় ১২টি ইউনিয়নে এক লাখ গাছের চারা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

এ সময় সাভারের ইটভাটার দূষণ বন্ধে উপদেষ্টা বলেন, “যেগুলো অবৈধ ইটভাটা সেগুলোর বিরুদ্ধে জোরালো অভিযান করা হয়েছে। আড়াই বছরের খতিয়ান আমি দিতে পারব না, তবে আমি ১১ মাসেরটা বলতে পারি। ১১ মাসে সামর্থ্য অনুযায়ী যতটুকু করার তার থেকে বাইরে গিয়ে করেছি।”

তিনি আরো বলেন, “সাভারের ইটভাটার তালিকা নিয়ে আমি বসেছি। বেশির ভাই ইটভাটার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে জুন-জুলাই-আগস্টে। মাত্র হাতে গোনা ৬-৮টি থাকবে হলো জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত। যেটার জুন-জুলাই-আগস্টে মেয়াদ চলে যাচ্ছে সেটার আর বৈধতা থাকছে না। আমরা যদি আর রিনিউও না করি।”

তখন তিনি জানান, আমি সুযোগ দেখছি না রিনিউ করার। সেগুলো থাকছে ৬-৮টা। সেগুলোর ব্যাপারে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মধুমতি মডেল টাউন প্রসঙ্গে তিনি বলেন, “বিজিএমই ভবন দেখেছেন অনেক দিন দাঁড়িয়ে ছিল। কিন্তু আদালতের রায়ের পরেও অনেক দিন সময় লেগেছে উচ্ছেদ করতে। যেটা আদালত কর্তৃক অবৈধ সেটাই অবৈধই, সেটাকে বৈধ করার কোনো সুযোগ নেই।”

তিনি জানান, গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক আমার জানা মতে মধুমতি মডেল টাউন নিয়ে কাজ শুরু করেছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  সরকার   মব   জাস্টিস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close