বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’      ● রাবণ চরিত্রের জন্য ৩৩ কেজি ওজনের পোশাক পরেছেন যশ      ● প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন জয়া-শ্রাবন্তী      ● ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক      ● রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      ● বিয়ে নিয়ে পুরুষদের মনে ভয়ের ৬ কারণ      ● রাসায়নিক দিয়ে পাকানো কলা চেনার উপায়      ● কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন      ● ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়লো প্রশিক্ষণ বিমান      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার      ● পাকিস্তানের কাছে হেরে বিদায় নিল বাংলাদেশ      ● তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে ডা. জোবাইদা রহমান      
পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘ পাঁচ বছর পর আবারও টেলিভিশনের পর্দায় ফিরতে যাচ্ছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। নতুন মৌসুম আয়োজনের প্রস্তুতি শুরু করেছে চ্যানেল কর্তৃপক্ষ। এরই মধ্যে প্রতিযোগী নির্বাচনের জন্য অডিশনে অংশ নিতে আগ্রহীদের আহ্বান জানানো হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠানটির নতুন মৌসুম শুরু হতে পারে। একসময় মীরের উপস্থাপনায় ‘মিরাক্কেল’ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। দর্শকপ্রিয়তার পাশাপাশি টিআরপিতেও ভালো অবস্থান ছিল অনুষ্ঠানটির। এই আয়োজনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া অনেক প্রতিযোগী পরবর্তী সময়ে বিনোদনজগতে নিজেদের অবস্থান তৈরি করেন। তবে গত পাঁচ বছর ধরে নতুন কোনো মৌসুম প্রচারিত হয়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানটির নতুন মৌসুমের একটি প্রচারঝলক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে সব বয়সী কমেডি শিল্পীদের অডিশনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা।

ভারতীয় গণমাধ্যমকে অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রচার শুরু হতে পারে ‘মিরাক্কেল’-এর। তবে নতুন মৌসুমে বিচারকের দায়িত্বে কারা থাকবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

পুরোনো বিচারকদের মধ্যে পরান বন্দ্যোপাধ্যায়কে আবারও দেখতে চান অনেক দর্শক। এ ছাড়া আগের মৌসুমের কয়েকজন সদস্য ও মেন্টরকেও নতুন আয়োজনে যুক্ত করার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক।

শুভঙ্কর চট্টোপাধ্যায় বলেন, বর্তমান সময়ে টেলিভিশনের কোনো অনুষ্ঠানের দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ কারণে অনুষ্ঠান নির্মাণের প্রতিটি পর্যায়ে বিষয়বস্তু ও নিয়মকানুনের ব্যাপারে সতর্ক থাকতে হয়। এতে নির্মাণসংশ্লিষ্টদের ওপর বাড়তি চাপ তৈরি হলেও নতুন মৌসুম নিয়ে আশাবাদী তিনি। দীর্ঘ বিরতির পরও ‘মিরাক্কেল’ দর্শকদের আগের মতোই আনন্দ দিতে পারবে বলে প্রত্যাশা করছেন পরিচালক।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close