বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাবণ চরিত্রের জন্য ৩৩ কেজি ওজনের পোশাক পরেছেন যশ      ● প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন জয়া-শ্রাবন্তী      ● ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক      ● রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      ● বিয়ে নিয়ে পুরুষদের মনে ভয়ের ৬ কারণ      ● রাসায়নিক দিয়ে পাকানো কলা চেনার উপায়      ● কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন      ● ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়লো প্রশিক্ষণ বিমান      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার      ● পাকিস্তানের কাছে হেরে বিদায় নিল বাংলাদেশ      ● তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে ডা. জোবাইদা রহমান      ● ১৭ মামলার আসামি ও দুর্ধর্ষ ডাকাত হযরত আলী গ্রেপ্তার      
রাবণ চরিত্রের জন্য ৩৩ কেজি ওজনের পোশাক পরেছেন যশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অ্যাকশন আর দাপুটে উপস্থিতিই যশের পরিচিতি। ‘কেজিএফ’-এর আকাশচুম্বী সাফল্যের ওপর ভর করে কোটি দর্শকের হৃদয় জয় করেছিলেন তিনি। তবে পৌরাণিক মহাকাব্য ‘রামায়ণ: পার্ট ১’-এ রাক্ষসরাজ রাবণের ভূমিকায় দেখা গেছে এই দক্ষিণী সুপারস্টারকে। সিনেমাটিতে যশের চরিত্রের রূপান্তরটি বেশ কঠিন শারীরিক চ্যালেঞ্জের জন্ম দিয়েছিল। কারণ তার কিছু পোশাকের ওজন ছিল ৩৩ কেজি পর্যন্ত। পোশাক পরিকল্পনাকারী (কস্টিউম ডিজাইনার) সানিয়া সরধারিয়া সম্প্রতি এই চরিত্রের শক্তিশালী অবয়ব, বিশেষ করে গয়না, ভারী বর্ম ও মুকুট তৈরির সুনিপুণ প্রক্রিয়ার বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন।

‘ইন্ডিয়া টুডে’-র সঙ্গে আলাপকালে তিনি জানান, যশের বেশিরভাগ পোশাকের ওজন ছিল প্রায় ১৬ থেকে ২০ কেজি। তবে লঙ্কার প্রেক্ষাপটে ব্যবহৃত কিছু বিশেষ পোশাকের ওজন ছিল প্রায় ৩৩ কেজি। ডিজাইনার বলেন, গয়না মিলিয়ে বেশিরভাগ পোশাকের ওজন ছিল ১৬ থেকে ২০ কেজি। তবে কিছু পোশাক ছিল অত্যন্ত ভারী। এর মধ্যে লঙ্কার দৃশ্যে রাবণের সাজ, তার বিয়ের পোশাক কিংবা শূর্পণখার বিয়ের অনুষ্ঠানে পরা পোশাকের অত্যন্ত ভারী ছিল। আমার যতদূর মনে পড়ে, সেগুলোর ওজন ছিল প্রায় ৩০ থেকে ৩৩ কেজি।

মুকুটটির ভার সম্পর্কে সানিয়া আরও বলেন, আমার মনে হয়, সবচেয়ে কঠিন ছিল মুকুটটি পরা। কারণ মাথার ওপর সামান্য ওজনও খুব ভারী ও অস্বস্তিকর মনে হয়। তাই আমরা এটি নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছি। আমরা বেশ কয়েকটি ত্রিমাত্রিক (থ্রি-ডি) নমুনা মুকুট তৈরি করেছিলাম, যাতে নকশাটি নিখুঁত হয়। এরপর আমরা সেটিকে আরও হালকা করার উপায় খুঁজতে থাকি। তবে ১.৮ কেজির নিচে নামা সম্ভব হয়নি। এটিই ছিল আমাদের সাধ্যের সেরা, আর তাও বেশ ভারীই মনে হচ্ছিল।

এত কঠিন প্রক্রিয়া সত্ত্বেও সানিয়া জানান, যশ পুরো শুটিং জুড়ে সেটে বেশ হাসিখুশি পরিবেশ বজায় রেখেছিলেন। তিনি বলেন, তার অভিব্যক্তি বা আচরণে কষ্টের কোনো ছাপ ছিল না, অথচ এটি সত্যিই একটি বড় চ্যালেঞ্জ ছিল। পোশাক পরিকল্পনাকারী আরও জানান, কিছু সাজসজ্জায় ‘প্রোস্থেটিক্স’ (কৃত্রিম অঙ্গসজ্জা) ব্যবহার করা হয়েছিল, যা পুরো সাজকে আরও জটিল করে তুলেছিল। যশের সঙ্গে ১১ বছর ধরে কাজ করা সানিয়ার মতে, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’ হলো তাদের প্রথম পৌরাণিক কাজের যৌথ প্রয়াস।

চলচ্চিত্রটি চলতি মাসের ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। ছবিটির দ্বিতীয় পর্বটি আনুষ্ঠানিকভাবে ২০২৮ সালের দীপাবলির সময় মুক্তি পাওয়ার কথা রয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close