বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় দুই আসামির রিমান্ড মঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৯:১৪ পিএম

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯)কে পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শুক্রবার (১১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত হত্যাকাণ্ডে জড়িত মাহমুদুল হাসান মহিনের পাঁচ দিনের এবং অস্ত্র মামলায় গ্রেপ্তার তারেক রহমান রবিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের কোতোয়ালি থানার প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) তানভীর মোর্শেদ চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে কোতোয়ালি থানার উপপরিদর্শক নাসির উদ্দিন হত্যাকাণ্ডে মাহমুদুল হাসানের ১০ দিনের রিমান্ড আবেদন করেন এবং অস্ত্র মামলায় এসআই মো. মনির তারেক রহমানের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত মাহমুদুলের ৫ দিন ও তারেকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণীতে জানা যায়, গত ৯ জুলাই (বুধবার) সন্ধ্যায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে একদল লোক প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।

এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পাশাপাশি, অভিযুক্তদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হওয়ায় পুলিশ নিজ উদ্যোগে আরও একটি অস্ত্র মামলা করে।

এই হত্যাকাণ্ডে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পূর্বশত্রুতির বিষয়টি উঠে এসেছে প্রাথমিক তদন্তে। পুলিশ বলছে, ঘটনাটি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে এবং অন্যান্য জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  মিটফোর্ড   ব্যবসায়ী   হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close