বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ২২ কারখানা ছুটি: তৃতীয় পক্ষের ইন্ধন দাবি পুলিশের      ● স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা      ● সিরাজগঞ্জে ৫০ একর জমিতে যন্ত্রের মাধ্যমে আমন ধান চাষ ও কর্তন      ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৬ শিশুর      ● ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের      ● সফিপুর উড়াল সেতুতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত      ● বুপির আবাসিক এলাকা উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী      ● মাতামুহুরীর বালুচরে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকেরা      ● ডিসেম্বরে দেশে ফিরতে চান হাসিনা, কতটা বাস্তবসম্মত      ● বুয়েটের ১৫০ বছর ও ১৪তম মহাপুনর্মিলনী জানুয়ারিতে      ● রমজানে ১১ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা      ● কীর্তনখোলায় বিআইডব্লিউটিএর জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে বার্জ ক্ষতিগ্রস্ত      
ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৪:৩৬ পিএম

রাজধানীর ডিমের বাজারে ফিরেছে চাঙ্গাভাব। ফার্মের মুরগির ডিমের দাম হঠাৎ কমে যাওয়ায় বাজারে এই চমক ভাব দেখা যায়।

শুক্রবার (১১ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন এলাকার বাজার থেকে এমন তথ্য পাওয়া গেছে।

ডজনপ্রতি দাম ১৫ থেকে ২০ টাকা কমে যাওয়ায় ক্রেতাদের আগ্রহ বেড়েছে সেই সাথে বাড়ছে বিক্রি। বর্তমানে খুচরা পর্যায়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১৫ টাকায়।

দোকানদাররা জানাচ্ছেন, পরিচিত ক্রেতাদের কাছে ডজনপ্রতি ডিম ১০৫ টাকায়ও বিক্রি করা হচ্ছে। ফলে পিসপ্রতি দাম পড়ে যাচ্ছে ৮ টাকা ৭৫ পয়সা থেকে ৯ টাকা ৫০ পয়সা পর্যন্ত। ঈদের আগে এই দাম ছিল ১২৫ থেকে ১৩৫ টাকা, যা এখন উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। বর্তমানে প্রতি ডিম পাইকারিতে বিক্রি হচ্ছে ৮ টাকা থেকে ৮ টাকা ৮০ পয়সায়।

ডিম কিনতে আসা এক ক্রেতা বলেন, ‘বাজারে প্রোটিনজাত পণ্যের মধ্যে ডিমই সবচেয়ে সাশ্রয়ী। আগে সপ্তাহে এক ডজন নিতাম, এখন ২ ডজন নিচ্ছি। কারণ এখন দাম নাগালের মধ্যে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ডিম   রাজধানীর বাজার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close