বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের জন্য বাধ্যতামূলক বেতন কাঠামো চালু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ১১:৫৫ AM আপডেট: ১১.০৭.২০২৫ ১২:১৩ PM

কুয়েতগামী বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর নিয়ে এলো দেশটিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস। প্রথমবারের মতো কুয়েতে কাজ করতে যাওয়া বাংলাদেশি শ্রমিকদের জন্য বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। আগামী ১ আগস্ট ২০২৫ থেকে এ কাঠামো কার্যকর হবে।

দীর্ঘদিন ধরে কুয়েতে শ্রমিকদের নির্দিষ্ট বেতন কাঠামো না থাকায় অনেকেই বৈষম্যের শিকার হচ্ছিলেন। এবার বাংলাদেশ দূতাবাসের নতুন সিদ্ধান্তে নিয়োগদাতারা বাধ্য থাকবেন এই ন্যূনতম বেতন অনুসরণ করতে। অন্যথায়, তাদের ভিসা সত্যায়নের হবে না।

নতুন কাঠামোয় গৃহকর্মী ১২০ দিনার, বাসার ড্রাইভার ও রাঁধুনি ১৫০ দিনার, সরকারি চুক্তির অধীনে আকুদ হুকমির অদক্ষ শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৯০ দিনার, আকুদ আহলি অদক্ষ শ্রমিকদের জন্য ১২০, দক্ষ ড্রাইভার ১২০, এবং দক্ষ শ্রমিকদের জন্য ১৫০ দিনার বেতন ধার্য করা হয়েছে। সব বেতনই দৈনিক ৮ ঘণ্টা কাজের জন্য প্রযোজ্য।

বাংলাদেশ দূতাবাসের এই উদ্যোগকে শ্রমিকবান্ধব ও মর্যাদাপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। নূন্যতম এই বেতন কাঠামো বাস্তবায়ন প্রক্রিয়ায় যাতে কোনো বাধা না আসে তা নিশ্চিতে দূতাবাসের নজরদারি জরুরি বলে মত সংশ্লিষ্টদের।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  কুয়েত   বাংলাদেশ   শ্রমিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close