প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ১১:৩৩ AM

টাঙ্গাইল জেলা পুলিশে যোগদানকৃত পুলিশ কনস্টেবলদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণের সমাপনী ও প্রশিক্ষণার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা পুলিশ এর আয়োজনে সম্মেলন কক্ষে পুলিশে নতুন যোগদানকৃত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের ৫ দিন মেয়াদী ব্যবহারিক ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রথম স্থান অর্জনকারী মেধাবী প্রশিক্ষণার্থীকে পুরস্কার প্রদান করেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
এ সময় পুলিশ সুপার বলেন, এই ওরিয়েন্টেশন প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে নবাগত পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা প্রদান, নৈতিকতা, শৃঙ্খলা, আচরণবিধি, মানবিক ও জনবান্ধব পুলিশিংয়ের মৌলিক ধারণা তুলে ধরা এবং আইন প্রয়োগে সচেতনতা বৃদ্ধি করা।
তিনি আরো বলেন, প্রশিক্ষণটি নতুন পুলিশ সদস্যদের পুলিশিং কার্যক্রমে পেশাগত কর্মদক্ষতা বৃদ্ধি ও আইন শৃংঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ প্রশিক্ষণ কোর্সের অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন
স্বদেশ প্রতিদিন/কেআইকে