শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চীন সফরে জাবি উপাচার্য
জাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৭:৫০ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান পাঁচদিনের সরকারি সফরে চীনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের নেতৃত্বে গঠিত ২০ সদস্যের প্রতিনিধি দলের অংশ হিসেবে শনিবার (৬ জুলাই) তিনি চীনের কুনমিং শহরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

চীনা সরকারের আমন্ত্রণে আয়োজিত এই সফরের মূল লক্ষ্য হলো দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণাক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন।

সফরকালে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান চীনের উনান বিশ্ববিদ্যালয়, হুয়াজং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উহান বিশ্ববিদ্যালয় এবং সান ইয়াৎসেন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক (MoU) সইয়ের বিষয়ে আলোচনা হবে।

এছাড়াও সফরের অংশ হিসেবে উপাচার্য ইউনান, হুবেই ও গুয়াংডং প্রদেশের প্রাদেশিক শিক্ষা কর্তৃপক্ষ, জাদুঘর সাংস্কৃতিক কেন্দ্রসহ বিভিন্ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। শিক্ষা ও সংস্কৃতি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় ও কাঠামোগত উন্নয়নে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

জানা গেছে, আগামী ১১ জুলাই ২০২৫ তারিখে অধ্যাপক কামরুল আহসান বাংলাদেশে ফিরবেন।


স্বদেশ প্রতিদিন/ কেআইকে

আরও সংবাদ   বিষয়:  চীন   সফর   জাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close