বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বোরকা পরে এসে স্ত্রী-কন্যার সামনেই গুলি করা হয় যুবদল নেতাকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৫:০৯ পিএম

রাউজানে থামছে না খুনের মিছিল। চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে স্ত্রী ও মেয়ের সামনে গুলি করে এক যুবদল নেতাকে হত্যা করে পালিয়ে যায় বোরকা পরিহিত দুর্বৃত্তরা।

আজ রবিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় কদলপুর ইউনিয়নের ঈশান হাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মো. সেলিম (৪০) কদলপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের শমশেরপাড়া এলাকার আমীর হোসেন প্রকাশ ছোট বাইল্যার ছেলে। এবং তিনি ইউনিয়নের যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব বলে জানা যায়।

উল্লেখ্য, এই খুন সহ ৫ই আগস্টের পর রাউজানে গত ১১ মাসে রাজনৈতিক অন্তর্কোন্দল, প্রভাব-বিস্তার ও ভাগ-ভাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেছে মোট ১২ জনের। 

নিহতের স্ত্রী ফেরদৌস আকতার বলেন, “ঈশানহাট বাজার থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে সেলিম হাফেজ বজলুর রহমান সড়ক হয়ে বাড়ি ফেরার পথে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে বোরকা পড়া দুইজন অস্ত্রধারী বের হয়ে মুখে গুলি করলে সঙ্গে সঙ্গে আমার স্বামী লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন।”

নিহতের মামা মাস্টার রফিক বলেন, “নিহত সেলিম একজন যুবদল কর্মী। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী এবং কদলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জানে আলম প্রকাশ আলমের সহযোগী ছিলেন।”

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূইয়া হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, “মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তত করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বোরকা   গুলি   যুবদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close