সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা এখনও সবচেয়ে বেশি : মান্না
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৪:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

“ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা এবং সেই নির্বাচনে বিএনপিই জিতবে। অনেকে অনেক কথা বলছে, বড় বড় সভা করছে। কিন্তু মানুষ শেষ পর্যন্ত বিএনপির দিকেই তাকিয়ে আছে”, বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

আজ রবিবার ( ৬ জুলাই) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ গণজাগরণ দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো যাই বলুক, যত কিছুই করুক, ভোটের মাঠে মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা এখনও সবচেয়ে বেশি। মব কালচারের মাধ্যমে সেই জনপ্রিয়তা নষ্ট না করা যাবে না।”

উল্লেখ্য, ২০১১ সালের ৬ জুলাই তৎকালীন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত হারুন, বিপ্লবদের গ্রেফতার ও বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

মাহমুদুর রহমান মান্না বলেন, “আমার বয়স ৭৫ বছর। হয়তো আমি ৫-১০ বছর পর বেঁচে থাকব না। এখন সুস্থ থাকলেও আমি চাই, তরুণ প্রজন্ম দায়িত্ব নিক। যদি তারা জ্ঞান ও বুদ্ধিকে গুরুত্ব দেয় এবং আন্তরিকভাবে দেশ গড়তে চায়, তাহলে তারাই পারবে এই দেশকে নতুনভাবে গড়ে তুলতে।”

তিনি আরো বলেন, “আমাদের যেকোনো অন্যায়ের প্রতিবাদ করা উচিত। জয়নুল আবদিন ফারুকের ওপর যে নির্যাতন হয়েছিল, তা এক সময় ম্লান হয়ে গেছে। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকতে গিয়ে যে বর্বর হত্যাকাণ্ড চালিয়েছে- জুলাই-আগস্টে ২০ দিনের মধ্যে দেড় হাজার মানুষকে হত্যা করেছে- সেটি ভাষায় প্রকাশযোগ্য নয়। এ ঘটনার ঘৃণা প্রকাশ করার মতো ভাষাও আমাদের নেই।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  মানুষ   বিএনপি   জনপ্রিয়তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close