সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      ● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      ● আজ বিশ্ব এতিম শিশু দিবস      
ডেলিভারিম্যান সেজে তরুণীকে ধর্ষণ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ১২:৩৪ পিএম আপডেট: ০৪.০৭.২০২৫ ১২:৪০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভারতের মহারাষ্ট্র রাজ্যের কন্ডওয়া এলাকায় ২২ বছর বয়সী এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। অভিযুক্ত ব্যক্তি নিজেকে কুরিয়ার ডেলিভারি বয় হিসেবে পরিচয় দেয়। একটি ডকুমেন্টে স্বাক্ষরের অজুহাতে তরুণীর কাছ থেকে একটি কলম চায়।তরুণী কলম আনতে ঘুরে দাঁড়ালে অভিযুক্ত ব্যক্তি দ্রুত অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে দরজা ভেতর থেকে আটকে দেয়।

তার পর তার মুখে কিছু একটা স্প্রে করেন, এতে তরুণী অচেতন হয়ে পড়ে। অচেতন হয়ে পড়ার পর তাকে ধর্ষণ করা হয় ।অভিযুক্ত ব্যক্তি তার ফোন ব্যবহার করে একটি হুমকিমূলক বার্তাও রেখে যায়।

রাত ৮টার দিকে জ্ঞান ফিরে পেয়ে তরুণী বিষয়টি তার আত্মীয়দের জানান। পরে তারা পুলিশকে অবহিত করে।

পুলিশ সূত্রে আরো জানা গেছে, বুধবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক ব্যক্তি কুরিয়ার ডেলিভারি বয় সেজে ওই তরুণীর বাসায় প্রবেশ করেন। এর পর এই ঘটনা ঘটায় অভিযুক্ত ব্যক্তি।

পুলিশ কর্মকর্তারা আরো জানিয়েছেন, পরবর্তী সময়ে কী ঘটেছে তা মনে করতে পারছেন না ভুক্তভোগী তরুণী।
পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে ও এলাকার সিসিটিভি ফুটেজে অভিযুক্ত ব্যক্তির মুখ দেখা গেছে বলে জানানো হয়েছে।

তাকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ভরতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ৬৪ (ধর্ষণের শাস্তি), ৭৭ (ভয়ারিজম) ও ৩৫১ (২) (অপরাধমূলক হুমকি) ধারায় মামলা দায়ের করা হয়েছে।



স্বদেশ প্রতিদিন /কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ডেলিভারিম্যান   সেজে   তরুণী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close