বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আবুধাবিতে লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি, পেলেন আড়াই কোটি দিরহাম
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ১০:২৩ AM
 র‌্যাফেল ড্রর পর শোর উপস্থাপক রিচার্ড ও বুশরা ওই প্রবাসীকে কল করেন। তবে বিজয়ীর তখন ফোন ধরেননি।

র‌্যাফেল ড্রর পর শোর উপস্থাপক রিচার্ড ও বুশরা ওই প্রবাসীকে কল করেন। তবে বিজয়ীর তখন ফোন ধরেননি।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র‌্যাফেল ড্রতে বিশাল অঙ্কের লটারি জিতে নিয়েছেন এক প্রবাসী বাংলাদেশি। মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল নামের ওই প্রবাসী পেয়েছেন আড়াই কোটি দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৮৩ কোটি টাকার বেশি (প্রতি দিরহাম ৩৩ টাকা ৪০ পয়সা ধরে)।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, বেলাল ‘গ্র্যান্ড প্রাইজ গোল্ড ক্যাটাগরি’-তে জয়ী হয়েছেন। র‌্যাফেল ড্রয়ের আয়োজকরা জানিয়েছেন, এটি আবুধাবির বিগ টিকিট ইতিহাসের অন্যতম বড় জ্যাকপট।

বেলাল ২৪ জুন ০৬১০৮০ নম্বর টিকিটটি কিনেছিলেন। এই টিকিটের মাধ্যমেই তিনি জিতে নেন আড়াই কোটি দিরহামের বিশাল পুরস্কার।

র‌্যাফেল ড্রয়ের সময় উপস্থাপক রিচার্ড ও বুশরা বিজয়ী বেলালকে ফোন করেছিলেন। তবে তিনি কলটি রিসিভ করেননি। আয়োজকরা জানিয়েছেন, তারা এখনো বেলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।

বেলাল ছাড়াও এই র‌্যাফেল ড্রতে আগের মাসে এক আরব আমিরাতের নাগরিক ২ কোটি দিরহাম জিতেছিলেন। একইসঙ্গে ওই সাপ্তাহিক ড্রয়ে আরেক বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ চৌধুরী দেড় লাখ দিরহাম পুরস্কার পেয়েছেন।

প্রবাসী বাংলাদেশিদের এমন সাফল্যে আনন্দিত আবুধাবি প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। তাদের মতে, এ জয় শুধু ব্যক্তিগত নয়, বরং বাংলাদেশি শ্রমজীবী জনগোষ্ঠীর জন্যও সম্মানজনক এক ঘটনা।


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  আবুধাবি   লটারি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close