বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‎বিইউপিতে রঙিন আয়োজনে শাড়ি-পাঞ্জাবি দিবস উদযাপন
সোহাইল খান ফাহাদ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ২:০৩ পিএম আপডেট: ০৩.০৭.২০২৫ ৮:৩৩ PM

‎উৎসব, আনন্দ ও আবেগঘন বিদায়ের মুহূর্তে উদযাপিত হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর বহু প্রতীক্ষিত ‘শাড়ি-পাঞ্জাবি দিবস’ (শাপা)। বৃহস্পতিবার (৩ জুন) সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে ছিলো এক উৎসবমুখর পরিবেশ। নির্ধারিত সময় অনুযায়ী বিভাগভিত্তিক অংশগ্রহণে মুখর ছিল ‘আপার প্লাজা’।

আরও পড়ুন

সকাল ১০টা থেকে শুরু হওয়া এ আয়োজনের মূল কেন্দ্রবিন্দু ছিল ‘আপার প্লাজা’, যেখানে বিভিন্ন বিভাগ নির্ধারিত সময় ধরে নিজস্ব পরিবেশনা ও সামাজিক মিলনমেলায় অংশ নেয়। তবে সময়সূচি কিছুটা পিছিয়ে গেলেও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা বজায় ছিল চোখে পড়ার মতো। নির্ধারিত সময়ের চেয়ে ১৫-২০ মিনিট দেরিতে হলেও কোনো বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি, যা বিইউপি শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও শৃঙ্খলার পরিচয় বহন করে।

‎দিবসটির অন্যতম আকর্ষণ ছিল চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় আয়োজন। সমন্বিত রঙের শাড়ি ও পাঞ্জাবিতে সজ্জিত হয়ে তারা নিজেদের স্মৃতিময় চার বছরকে বিদায় জানান এক আবেগঘন পরিবেশে। ডিপার্টমেন্টের শিক্ষক, জুনিয়র এবং সহপাঠীরা এতে যোগ দিয়ে মুহূর্তগুলোকে আরও অর্থবহ করে তোলেন।

‎দিনভর শিক্ষার্থীরা দলবেঁধে ছবি তোলা, ভিডিও ধারণ ও ছোটখাটো সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। ফেসবুক, ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ‘শাপা’ আয়োজনের শত শত ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন

অনুষ্ঠানে উপস্থিত গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরিফ হোসেন  বলেন, “এই দিনটা শুধু সাজগোজের না, আমাদের সম্পর্ক, ভালোবাসা আর ক্যাম্পাসের সঙ্গে আবেগের জায়গাটাও মনে করিয়ে দেয়।”

‎বিইউপি'র এই আয়োজন কেবলমাত্র একটি দিনব্যাপী উৎসব নয়, বরং এটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিদ্যমান বন্ধন, শ্রদ্ধাবোধ ও ঐক্যের একটি উজ্জ্বল উদাহরণ।


স্বদেশ প্রতিদিন/ কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ‎বিইউপি   রঙিন   আয়োজন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close