বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
জুলাই মাসে কমলো এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ১০:৫৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জুলাই মাসের জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপি গ্যাস) ও অটোগ্যাসের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৩৬৪ টাকা, যা জুন মাসে ছিল এক হাজার ৪০৩ টাকা।

এছাড়া, প্রতি লিটার অটোগ্যাসের দাম এক টাকা ৮৪ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬২ টাকা ৪৬ পয়সা। গত মাসে এ দাম ছিল ৬৪ টাকা ৩০ পয়সা।

বুধবার (২ জুলাই) বিকেলে বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। তার ঘোষণার পরই সন্ধ্যা থেকে নতুন এ দাম কার্যকর হয়।

বিইআরসি জানায়, ভিন্ন ভিন্ন ওজনের এলপি গ্যাস সিলিন্ডারের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন দামে সাড়ে পাঁচ কেজির বোতলের মূল্য ৬২৫ টাকা, সাড়ে ১২ কেজি এক হাজার ৪২১ টাকা, ১৫ কেজি এক হাজার ৭০৫ টাকা, ১৬ কেজি এক হাজার ৮১৮ টাকা, ১৮ কেজি দুই হাজার ৪৬ টাকা, ২০ কেজি দুই হাজার ২৭৩ টাকা, ২২ কেজি আড়াই হাজার টাকা, ৩০ কেজি তিন হাজার ৪০৯ টাকা, ৩৩ কেজি তিন হাজার ৭৫০ টাকা, ৩৫ কেজি তিন হাজার ৯৭৭ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ১১৪ টাকা।

কমিশনের চেয়ারম্যান জানান, সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অ্যারামকোর নির্ধারিত প্রোপেন ও বিউটেনের আন্তর্জাতিক বাজারদরের ভিত্তিতে এই মূল্য হালনাগাদ করা হয়েছে।


আরও সংবাদ   বিষয়:  এলপি গ্যাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close