প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১২:০৭ পিএম

মডেল নুপুর হোসেন বিয়ের দাবিতে প্রেমিকের বাসার সামনে গেট ভাঙচুরের চেষ্টা করেছেন। এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে, যা ঘিরে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভিডিওতে দেখা যায়, নুপুর প্রেমিক রাজের বাসার গেটে লাথি মারছেন, চিৎকার করছেন এবং ভবনের এক নারী পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে দুর্ব্যবহার করছেন। অভিযোগ রয়েছে, তিনি ওই কর্মীকে শারীরিকভাবে হেনস্তা করেছেন এবং রাজের বিরুদ্ধে মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেন।
তবে ওই পরিচ্ছন্নতা কর্মী দাবি করেন, তিনি কখনও নুপুরকে দেখেননি এবং রাজের সঙ্গে সম্পর্কের বিষয়ে কিছুই জানেন না।
ঘটনার বিষয়ে মডেল নুপুর সাংবাদিকদের বলেন, ‘রাজ আমাকে একাধিকবার এই বাসায় এনেছেন। আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যার প্রমাণ হিসেবে আমার কাছে ছবি ও ভিডিও রয়েছে।’
তিনি জানান, ছবিগুলো শ্রীমঙ্গলে ঘুরতে যাওয়ার সময় তোলা হয়েছে এবং সেগুলো তার নিজের মোবাইল ফোনে সংরক্ষিত রয়েছে।
নুপুর আরও দাবি করেন, গতকাল থানার পক্ষ থেকে বিয়ে করার নির্দেশ এসেছিল, কিন্তু আজই রাজ ও তার মা গা ঢাকা দিয়েছেন। তার ভাষ্যমতে, রাজের মা ও দুলাভাই সঙ্গীত সাহা এই ঘটনার জন্য দায়ী।
ঘটনাটি নিয়ে ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। কেউ বলছেন, নিশ্চয়ই এটি সাজানো নাটক। আবার অনেকেই মনে করেন, সত্যিই যদি এই নারী প্ররোচনার শিকার হয়ে থাকেন তাহলে তার ন্যায়বিচার পাওয়া উচিত।
স্বদেশ প্রতিদিন/এমএম