বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাদক বিক্রির প্রতিবাদ করায় ইসলামী আন্দোলনের নেতাকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১:৩৪ পিএম আপডেট: ০৩.০৭.২০২৫ ১:৪৮ PM

নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিক্রির প্রতিবাদ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা দক্ষিণ শাখার সভাপতি ডা. আব্দুল্লাহ আল মামুনকে কুপিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় একদল চিহ্নিত মাদককারবারি।

গত বুধবার (২ জুলাই) রাতে নবীগঞ্জের টি হোসেন গার্ডেন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা ও ইসলামী আন্দোলনের নেতারা জানান, বন্দরের নবীগঞ্জ টি হোসেন গার্ডেনের সামনে দিয়ে নামাজ পড়ে নিজ বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা উত্তরের সভাপতি ডা. মামুন। পথিমধ্যে প্রকাশ্যে মাদক বিক্রি করছিলেন চিহ্নিত মাদককারবারি সুজন, বিকি, নাজিমসহ কয়েকজন।

এ সময় প্রকাশ্যে মাদক বিক্রি করতে নিষেধ করায় ডা. আব্দুল্লাহ আল মামুনকে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আহতের চিৎকারে এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টরিয়া) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করেন।

হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ‘একের পর এক আমাদের নেতাকর্মীদের ওপর হামলা, এটা মেনে নেওয়া যায় না। কিছুদিন পূর্বে আমাদের নগর সহসভাপতির ওপর হামলা হলো। কয়েকদিনের ব্যবধানে আবার থানা সভাপতির ওপর নারকীয় হামলা এটা সহ্য করার মতো নয়।’

বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, ‌‘হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইসলামী আন্দোলন   মাদককারবারী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close