বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
ব্রাহ্মণবাড়িয়ায় ১১ হাজার ৬০০ মোবাইল ডিসপ্লে জব্দ, গ্রেফতার ১
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৯:০৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শাতগাঁও কপালীপাড়ায় অভিযান চালিয়ে ১১,৬০০ পিস মোবাইল ডিসপ্লে এবং একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ২ লাখ ৩২ হাজার টাকা। একইসঙ্গে গাড়িচালক মো. রাসেল (২৯) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. এহতেশামুল হক তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও বিজয়নগর থানা পুলিশের যৌথ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এ রকীব উল্লা রাজা’র নেতৃত্বে একটি টিম চান্দুরা-সিঙ্গারবিল সড়কের কপালীপাড়া এলাকায় একটি নোহা মাইক্রোবাস আটক করে। পরে গাড়িটি তল্লাশি করে একটি ব্যাগে থাকা ১১,৬০০ পিস মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়।

উদ্ধার করা মোবাইল ডিসপ্লেগুলোর মধ্যে ছিল স্টারটেক এইচডি+ সিরিজের ৭৬০টি, ইউনিভার্সেল এসএমবি ট্রাম্প সিরিজের ৭২০টি, জেড ওয়ান কম্বো হাই কোয়ালিটির ৪০০টি, এলসিডি ওয়ান বাই ওয়ান টেস্টেড ৭০০টি, ক্লাসি কম্বো প্রিমিয়াম কোয়ালিটির ১০০টি এবং গোল্ডেন ক্রাউন এক্স ৮.৫ সিরিজের ৮,৯২০টি ডিসপ্লে।

পুলিশ আরও জানিয়েছে, উদ্ধার করা মাইক্রোবাসটির বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা। গ্রেফতার মো. রাসেল জেলার কসবা থানার বাসিন্দা। তার বিরুদ্ধে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

এ ঘটনায় কোনো চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ সুপার। গ্রেফতার রাসেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর



আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণবাড়িয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close