বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পটিয়ায় হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান ঢাবি শিক্ষার্থীদের
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৯:০৭ পিএম

চট্রগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। 

বুধবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাবির রাজু ভাস্কর্যে আয়োজিত এক মানববন্ধনে এমন আহ্বান জানান তারা। এসময় তারা অন্তর্বর্তী সরকারের প্রতি চার দফা দাবি জানান।

মানববন্ধনে ঢাবি শিক্ষার্থী আশিক খান বলেন, এই সরকার পুলিশের ভেতর লুকিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছে। ফলে আজ তারা জুলাই যোদ্ধাদের ওপর হামলা চালাচ্ছে। অবিলম্বে এই হামলায় জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতার করতে হবে এবং তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

ঢাবি শিক্ষার্থী সালমান শাহেদ বলেন, জুলাই কিংবা জুলাই যোদ্ধাদের ওপর এমন হামলা আমরা কখনো মেনে নেব না। জুলাই এর বিষয়ে কোনো আপোষ করা হবে না। যদি দ্রুত সময়ের ভেতরে অপরাধীদের আইনের আওতায় আনা না হয় এবং আর কোন জুলাই  যোদ্ধার ওপর হামলা করা হয় তাহলে প্রয়োজনে আমরা আবার জুলাই ফিরিয়ে আনব। 

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চার দফা দাবি জানান তিনি। দাবিগুলো হলো:

১. হামলায় জড়িত সকল পুলিশের স্থায়ী বহিষ্কার করে গ্রেফতার।

২. হামলার শিকার জনতাকে সুচিকিৎসা ও ক্ষতিপূরণ। 

৩. প্রতিটি ইউনিয়ন, থানায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ সদস্যদের গ্রেফতার।
 
৪. জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  পটিয়া   হামলাকারী   বিরুদ্ধে   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close