বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নোবিপ্রবির ছাত্রী হলে পুরুষ স্টাফের তল্লাশি, মধ্যরাতে বিক্ষোভ
নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৯:০৪ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছাত্রীদের আবাসিক হলে ইলেকট্রনিক্স রান্না সামগ্রী উদ্ধার অভিযানে পুরুষ স্টাফ দিয়ে তল্লাশির অভিযোগে গভীর রাতে বিক্ষোভ করেছেন হলের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে  হযরত বিবি খাদিজা হলের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ইলেকট্রনিক রান্না সামগ্রী উদ্ধারে তল্লাশি চালায় হল প্রশাসন। যেখানে ছাত্রীদের রুমে কোনো প্রকার অনুমতি ছাড়াই হলের পুরুষ স্টাফরা প্রবেশ করে। এ ঘটনায় হলে অবস্থানরত ছাত্রীদের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিয়ে হলে থাকা একাধিক ছাত্রী জানিয়েছেন, ‘আমরা বুঝতেই পারিনি কী হচ্ছে। হঠাৎ কিছু পুরুষ স্টাফ আমাদের ফ্লোরে চলে আসে। আমরা ওড়না পড়ার ও সুযোগ পাইনি, এটা খুবই লজ্জাজনক এবং ভীতিকর ছিল।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী জানায়, ‘আমি তখন ঘুমন্ত অবস্থায় ছিলাম, হুট করে নক না করেই ম্যাম ও মহিলা স্টাফের সাথে দু’জন পুরুষ স্টাফও রুমে ঢুকে পড়েন। আমরা খুবই অপ্রস্তুত অবস্থায় ছিলাম, নক না করে পুরুষ স্টাফরা রুমে আসার ব্যাপারটা কতটা যুক্তিযুক্ত।’

আরেক ছাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘চেকিং এর সময় ম্যামদের পাশাপাশি অফিসের ছেলে যেগুলো থাকে ওরা, ডাইনিং-এর মামা এমনকি কয়েকজন স্যার পর্যন্ত রুমে ঢুকে গেছে। আমি নিজে একটু পর্দা মেনে চলার চেষ্টা করি। আমি একদম অপ্রস্তুত ছিলাম। এটা কি রকমের সভ্য কাজ?’

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ বলেন, ‘হলে মেয়েদের রুমে অভিযানের সময় প্রথমে পুরুষ স্টাফ যাওয়ার কোনো সুযোগ নেই। ম্যাডামদের পাশাপাশি পুরুষ স্টাফরা থাকে। আমার কাছে এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। আজকের অভিযানের সময় আমিও উপস্থিত ছিলাম। কাল গিয়ে বিষয়টির সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট স্টাফদের সতর্ক করব।’

স্বদেশ প্রতিদিন/এনআর



আরও সংবাদ   বিষয়:  নোবিপ্রবি   ছাত্রী   পুরুষ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close