শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আমাকে আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ দেয়া হয়নি : বহিষ্কৃত ছাত্রদল নেতা শরীফ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৭:১১ পিএম আপডেট: ০২.০৭.২০২৫ ৮:০৫ PM
সদ্য বহিষ্কৃত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক শরীফ উদ্দিন সরকার।

সদ্য বহিষ্কৃত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক শরীফ উদ্দিন সরকার।

সদ্য বহিষ্কৃত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক শরীফ উদ্দিন সরকার দাবি করেছেন, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ বুধবার (২ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। 

এর আগে, গত ৩০ জুন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়। জানা যায়, তার বিরুদ্ধে শিবিরের গানে মডেলিংয়ের অভিযোগ আনা হয়।

এ বিষয়ে আজ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার ছোটবেলা থেকেই ইসলামি সংগীতের উপর দক্ষতা ছিল। সেই সুবাদে আমার কয়েকজন বন্ধুর মাধ্যমে মল্লিক একাডেমি নামক একটা প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস করতে থাকি। কিন্তু আমি জানতাম না এটা শিবিরের প্রতিষ্ঠান। সেখানে একটা গানের শুটিং স্পটে গিয়ে জানতে পারি শিবিরের একটা গানের শুটিং হবে। যেহেতু আমি একজন শিল্পী এবং ওই সময়ে আমার নির্দিষ্ট কোনো পলিটিক্যাল আইডিওলজি ছিল না, তাই কয়েক সেকেন্ডের শ্যুটে অংশ নিই।”

তিনি আরো বলেন, “এটা ২০১৭ সালের ঘটনা। আমি ২০১৮ সালে ঢাবিতে আসার পর ছাত্রদলের সাথে যুক্ত হই। পরবর্তীতে ২০১৯ সালের ডিসেম্বর থেকে আমি প্রকাশ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতি শুরু করি। ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরের প্রায় সকল প্রোগ্রামেই আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। ক্যাম্পাসে একাধিকবার আহতও হই।”

শরীফ বলেন, “ছাত্রদলে আমার দীর্ঘ ৭ বছরের ক্যারিয়ার, আমি তো অন্তত আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাওয়ার অধিকার রাখি। আমাকে সেই সুযোগটাও দেওয়া হয়নি। আমাকে ছাত্রদলে যোগ দেওয়ার পূর্বের একটা ঘটনার জেরে বহিষ্কার করা হয়েছে।”

এছাড়াও তিনি বলেন, “কবি জসিম উদ্দিন হল ছাত্রদলের একজন নেতা হল শিবিরের সাবেক সেক্রেটারি ছিলেন এবং পরবর্তীতে তিনি শিবির থেকে বের হয়ে এসে ছাত্রদলে যোগ দেন এবং উনিও হল ছাত্রদল এবং কেন্দ্রীয় সংসদে পদায়িত হন। এছাড়া ৫ আগস্টের পর ছাত্রলীগের অনেক নেতাকর্মী ছাত্রদলে যোগ দেয় এবং অনেকে তেমন প্রোগ্রাম না করেও বিশ্ববিদ্যালয় কমিটিতে পদ পায়।”

তবে এ বিষয়ে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের সাথে যোগাযোগ করলে তিনি দশ মিনিট পরে ফোন দেওয়ার কথা বলেন। কিন্তু পরবর্তীতে তাকে আর পাওয়া যায়নি। 

এরপর, এ বিষয়ে শাখা সেক্রেটারি নাহিদুজ্জামান শিপনের সাথে যোগাযোগ করলে তিনি মিটিংয়ে আছেন বলে কল কেটে দেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  আত্মপক্ষ   সমর্থন   ছাত্রদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close