মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
হয়েছিলেন দ্বাদশ শ্রেণিতে অকৃতকার্য, অতঃপর...
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৭:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অনুরাগ বসুর নতুন সিনেমা ‘মেট্রো ইন দিনো’ মুক্তি উপলক্ষে এর অভিনয়শিল্পীরা এসেছিলেন নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে। সেখানে অন্য নানা প্রসঙ্গের সঙ্গে আলোচনায় উঠে আসে পড়াশোনার প্রসঙ্গও।

অনুষ্ঠানের এক পর্যায়ে কপিল সরাসরি সারা আলী খানকে জিজ্ঞাসা করেন, অভিনয়ের আগে তিনি কী করতেন? সারা বলেন, “আমি তখন পড়াশোনা করছিলাম। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অনেক কিছুই পড়েছি।” তার কথা শুনে ছবির আরেক অভিনেত্রী ফাতিমা সানা শেখ বলেন, ‘‘সারা সত্যিই শিক্ষিত মেয়ে। পড়াশোনায় খুব ভালো।’’

কিন্তু নিজের প্রসঙ্গে বলতে গিয়ে ফাতিমা অকপটে স্বীকার করেন, ‘‘আমি তো দ্বাদশ শ্রেণিতে অকৃতকার্য হওয়ার পর ড্রপআউট হয়ে যাই। তখন পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না। দ্বাদশ শ্রেণিতে মাত্র ৫৫ শতাংশ নম্বর পেয়েছিলাম।’’

এরপর মঞ্চে থাকা অনুপম খের হেসে বলেন, ‘‘আমি তো ৩৮ শতাংশ পেয়েছিলাম!’’
কপিলও বলেন, ‘আমার নম্বর ছিল ৪৪ শতাংশ।’ তখন অনুপম দর্শকের দিকে তাকিয়ে রসিকতা করে বলেন, ‘‘এই নম্বর নিয়েই কিন্তু আজ আমরা মঞ্চে বসে আছি!’’

সারা আলী খান ঘুরতে পছন্দ করেন। প্রায়ই তাকে দেখা যায় পাহাড়ে ঘুরে বেড়াতে। সেই প্রসঙ্গে ধরে কপিল সারার উদ্দেশে মজা করে বলেন, ‘‘সারা পাহাড় এত পছন্দ করে যে শুটিং শেষ হলেই সে পাহাড়ে উঠে যায়। মনে হয় শুধু আমার শোর জন্যই নিচে নেমেছে। তুমি পাহাড়ে যাও নাকি স্বামীর জন্য প্রার্থনা করতে?’ সারা হেসে বলেন, ‘তাহলে তো ছেলেদের লাইন পড়ে যেত আমার জন্য।’’

অনুরাগ বসুর কাজের স্টাইল নিয়েও হাস্যরসের সুযোগ হাতছাড়া করেননি কপিল। বলেন, ‘উনি শুটিংয়ের কয়েক মিনিট আগে চিত্রনাট্য দেন। আপনার প্রিন্টার কি কাজ করে না?’ জবাবে আদিত্য রায় কাপুর বলেন, ‘তার সেটে কোনো চাপ থাকে না। কারণ, আপনি জানেনই না আপনি কী করছেন। খারাপ কাজ হলেও দোষটা পরিচালকের ঘাড়েই যায়।’

উল্লেখ্য, সবকিছু ঠিক থাকলে ‘মেট্রো ইন দিনো’ সিনেমাটি ৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা যায়।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  দ্বাদশ   অকৃতকার্য   সানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close