বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জুলাইকে উপজীব্য করে আমরা একাডেমিক প্রকল্পের উদ্যোগ নিয়েছি: ঢাবি উপাচার্য
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৩:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রের কান্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় জুলাই গণঅভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) একাডেমিক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। 

মঙ্গলবার (১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুজ্জামান দুদু প্রমুখ। 

অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য "বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়" শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাবির সাবেক উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

ঢাবি উপাচার্য বলেন, আমাদের মূল উপজীব্য সবাইকে সাথে নিয়ে চলা এবং অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ গঠন। আমরা নতুন বাংলাদেশের সম্ভাবনা অর্জনে পুরো জাতিকে সাথে নিয়ে কাজ করতে চাই। শুধু সরকারের উপর নির্ভর না করে সমাজকে সাথে নিয়ে আমাদের চলতে হবে। 

তিনি আরও বলেন, আমরা যে পথ পেরিয়ে এসেছি তা বহু মানুষের শ্রম, ঘাম ও রক্তের ফসল। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বাস করে যুগে যুগে বহু মানুষ  অন্যায় এর বিরুদ্ধে একত্রিত হয়েছে। এছাড়াও, জাতীয় পরিচয় নির্ধারক বিভিন্ন ঐতিহাসিক দিনগুলোকে মুখোমুখি দাঁড় না করার জন্য আহ্বান জানান তিনি। 

ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নানা ষড়যন্ত্রের শিকার হয়েছে। আমরা অতীতের ট্রমা কাটিয়ে সামনে এগিয়ে যেতে চাই। 

অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, এই বিশ্ববিদ্যালয় সবসময় মুক্তচিন্তা, বুদ্ধি, স্বাধীনতা ও গণতন্ত্রের পথ দেখিয়েছে। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর মুক্তচিন্তার দ্বারা উন্মোচিত হয়েছে। যখনই বাংলাদেশ সঙ্কটে পড়ে, তখনই ঢাকা বিশ্ববিদ্যালয় জেগে ওঠে।


স্বদেশ প্রতিদিন /কেআইকে


আরও সংবাদ   বিষয়:  জুলাই   উপজীব্য   করে   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close