প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১২:৫১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণিল শোভাযাত্রা ও কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দিবস।
মঙ্গলবার (১ জুলাই) সকাল ৯.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর সংলগ্ন স্মৃতি চিরন্তনের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মামুন আহমেদ, প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুজ্জামান দুদু প্রমুখ।
পরবর্তীতে, টিএসসি সংলগ্ন পায়রা চত্বরে কেক কেটে ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পাশাপাশি, জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনা করা হয়। একইসাথে, জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের হলসমূহের পতাকা উত্তোলন করা হয়।
এসময়, ঢাবির বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন /কেআইকে