শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভালুকায় গ্যাস প্রকল্পে ক্ষতিপূরণ পেলেন ভূমি মালিকেরা      ● নীলফামারীর ডোমারে মাদক ব্যবসায়ীদের হামলায় ৪জন আহত, হাসপাতালে ভর্তি      ● এআই কোম্পানি দেউলিয়া হলে তথ্যের কী হবে?      ● এমবাপ্পের সমান গোলের শক্তি তিন সতীর্থের      ● গ্যাংস্টারদের হুমকিতে উদ্বিগ্ন বলিউড      ● সরকারি জাহেদা সফির মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত      ● ‘মহব্বত’-এ শাকিবের নায়িকা কিনজা      ● কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ      ● শিবপুরে কল্যাণ সমিতির উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন       ● আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ      ● রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষ, আহত ৫      ● মঙ্গলবার থেকে শুষ্ক থাকবে দেশের আবহাওয়া      
ভালুকায় বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১২:৩৫ পিএম আপডেট: ০১.০৭.২০২৫ ১২:৪৬ PM

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুন) সন্ধ্যায় হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গুচ্ছগ্রামে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাইদ জুয়েলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, মোঃ মজিবুর রহমান মজু, মোঃ সারোয়ার জাহান এমরান, মোঃ রুহুল আমীন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন আক্তার দিনা, শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন।

মত বিনিময় সভায় বক্তারা বলেন, বিএনপির গৃহীত ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দরা।



স্বদেশ প্রতিদিন /কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ভালুকা   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close