বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
ইস্টার্ন ব্যাংক চেয়ারম্যান শওকত আলী ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৯:৪২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী ও তার পরিবারের চার সদস্যের ব্যাংক হিসাবের সব ধরনের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার (১ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের অধীনস্থ আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেয়।

লেনদেন স্থগিত হওয়া ব্যক্তিরা হলেন—শওকত আলী চৌধুরী, তার স্ত্রী তাসমিয়া আম্বারীন, এবং দুই কন্যা জারা নামরীন ও জারান আলী চৌধুরী। চিঠিতে বলা হয়েছে, এসব ব্যক্তি এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নামে পরিচালিত যেকোনো ব্যাংক হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য বন্ধ থাকবে। একইসঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে ২ জুলাইয়ের মধ্যে এসব হিসাবের তথ্য (হিসাব খোলার ফরম, টিপি, KYC ইত্যাদি) বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

প্রসঙ্গত, শওকত আলী চৌধুরী চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ীদের একজন এবং ফিনলে বাজার লিমিটেডের চেয়ারম্যান। তার স্ত্রী তাসমিয়া আম্বারীন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ভাইস চেয়ারম্যান এবং কন্যা জারা নামরীন ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য।

বিএফআইইউ সূত্র জানায়, যেসব হিসাব জব্দ করা হয়েছে, সেগুলোর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আর্থিক লেনদেনও তদারকির আওতায় আনা হবে।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন সরকারের আমলে দুর্নীতিবিরোধী অবস্থান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুরনো সরকারের ঘনিষ্ঠ রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও সুবিধাভোগীদের ব্যাংক হিসাব পর্যবেক্ষণ ও স্থগিতের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ইস্টার্ন ব্যাংক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close