বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
‘বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলাম’
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৯:৪৮ AM আপডেট: ০১.০৭.২০২৫ ৯:৫৬ এএম

বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের একটি গোপন তথ্য প্রকাশ করে আবারও আলোচনায় উঠে এসেছেন। সাহসিকতার সঙ্গে তিনি জানান, বিয়ের আগেই তিনি গর্ভবতী হয়ে পড়েছিলেন। এই খবর জানাজানি হওয়ার পর দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে ও তার পরিবারকে।

সেনা পরিবারে জন্ম নেওয়া নেহা ২০০২ সালে ‘মিস ইন্ডিয়া’ খেতাব জিতে বলিউডে পা রাখেন। ক্যারিয়ারে শুরুর দিকে বেশ কিছু ছবিতে অভিনয় করলেও প্রত্যাশিত সাফল্য মেলেনি। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা কথা বলতে দ্বিধা করেননি তিনি।

সাক্ষাৎকারে নেহা বলেন, “আমাদের বিয়ে ছিল একটি অ-রৈখিক বিবাহ। আমি বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়ি। তখনই গিয়ে বাবা-মাকে বিষয়টি জানাই।” তিনি আরও জানান, বাবা-মা খবর শুনে প্রথমে অবাক হলেও দ্রুত সিদ্ধান্ত নেন এবং বলেন, “তোমাদের কাছে ৭২ ঘণ্টা সময় আছে, এর মধ্যেই বিয়ে করতে হবে।”

এরপর ২০১৮ সালের ১০ মে গুরুদ্বারে অভিনেতা অঙ্গদ বেদির সঙ্গে ব্যক্তিগতভাবে বিয়ে করেন নেহা। একই বছরের নভেম্বরে জন্ম নেয় তাদের কন্যা সন্তান মেহার। এরপর ২০২১ সালে জন্ম হয় তাদের পুত্রসন্তান গুরিক।

অঙ্গদ বেদিও এক সাক্ষাৎকারে জানান, অনেক আগেই তিনি নেহাকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু অর্থনৈতিকভাবে তখন প্রস্তুত ছিলেন না। এমনকি নেহাকে ইমপ্রেস করতে লোন নিয়ে একটি গাড়িও কিনেছিলেন।

বর্তমানে দুই সন্তান ও স্বামীকে নিয়ে সুখেই সংসার করছেন নেহা ধুপিয়া। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই নিজেদের পারিবারিক মুহূর্ত ভাগ করে নেন তারা। ভক্তরাও এই জুটিকে ভালোবেসে আগলে রেখেছেন দীর্ঘদিন।

স্বদেশ প্রতিদিন/এনআর




আরও সংবাদ   বিষয়:  বিয়ে   আগে   অন্তঃসত্ত্বা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close