বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১:৫৭ AM

দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার (৩০ জুন) প্রকাশিত ২০২৪ সালের সরকারি কর্মচারীদের পরিসংখ্যান প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, সরকারি চাকরিতে মোট অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ১৯ হাজার ১১১টি। এর বিপরীতে কর্মরত রয়েছেন ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন। ফলে মোট শূন্যপদের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৮ হাজার ২২০-এ।

গত কয়েক বছরের তুলনাতেও এই সংখ্যা উল্লেখযোগ্য। ২০১৮ সালে যেখানে শূন্যপদ ছিল ৩ লাখ ৯৩ হাজার ২৪৭টি, ২০১৯ সালে ৩ লাখ ৮৭ হাজার ৩৩৮টি, ২০২০ সালে ৩ লাখ ৮০ হাজার ৯৫৫টি এবং ২০২১ সালে ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি; সেখানে ২০২২ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪ লাখ ৮৯ হাজার ৯৭৬-এ। ২০২৩ সালে শূন্যপদ ছিল ৪ লাখ ৭৩ হাজার ১টি। সেই তুলনায় ২০২৪ সালে সংখ্যাটি কিছুটা কমলেও তা এখনো উদ্বেগজনকভাবে উচ্চ।

বর্তমানে প্রথম থেকে নবম গ্রেড, যা আগে প্রথম শ্রেণি হিসেবে পরিচিত, তাতে অনুমোদিত পদ রয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৫৭টি। এর মধ্যে কর্মরত রয়েছেন এক লাখ ৯০ হাজার ৭৭৩ জন এবং শূন্য রয়েছে ৬৮ হাজার ৮৮৪টি পদ। দ্বিতীয় শ্রেণির (১০ থেকে ১২তম গ্রেড) পদের সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ২৮৯টি, যার মধ্যে কর্মরত ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জন। এই শ্রেণিতে শূন্যপদ রয়েছে এক লাখ ২৯ হাজার ১৬৬টি।

তৃতীয় শ্রেণির (১৩ থেকে ১৬তম গ্রেড) অনুমোদিত পদ ৭ লাখ ৬০ হাজার ৬৩৪টি। এর মধ্যে কর্মরত ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন এবং শূন্য রয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি পদ। চতুর্থ শ্রেণির (১৭ থেকে ২০তম গ্রেড) পদের সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৮১২টি। এর মধ্যে ৪ লাখ ৪ হাজার ৫৭৭ জন কর্মরত আছেন, বাকি ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ এখনো খালি।

সরকারি দপ্তরে নির্ধারিত ও অন্যান্য কাজের জন্য বরাদ্দ ১৬ হাজার ১১৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৭ হাজার ৮৯০ জন। ফলে ৮ হাজার ১৩৬টি পদ ফাঁকা রয়েছে।

প্রথম থেকে ১২তম গ্রেড পর্যন্ত গেজেটেড পদে নিয়োগের দায়িত্ব বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। অন্যদিকে ১৩ থেকে ২০তম গ্রেডের নন-গেজেটেড পদে সরাসরি নিয়োগ দিয়ে থাকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ।

প্রতিবেদন অনুযায়ী, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ৬ হাজার ৬৪টি, অধিদপ্তর ও পরিদপ্তরে ২ লাখ ৯৬ হাজার ১১২টি, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ হাজার ২৯টি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনে ১ লাখ ৫১ হাজার ১৫টি পদ শূন্য রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  সরকারি   চাকরি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close