শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাজীপুরে চুরির অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৬:০২ পিএম আপডেট: ৩০.০৬.২০২৫ ৬:২৮ PM

গাজীপুরের কোনাবাড়ীতে চুরির অভিযোগে গ্রিনল্যান্ড লিমিটেড নামের একটি পোশাক কারখানায় হৃদয় (১৯) নামের এক শ্রমিককে রশি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় উত্তাল হয়ে উঠেছে এলাকা। মারধরের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

হৃদয় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শুকতার বাইদ গ্রামের আবুল কালামের ছেলে। তিনি কারখানাটিতে মেকানিক্যাল মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার ভোরে কারখানার ভেতরেই হৃদয়কে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে এবং মহাসড়ক অবরোধ করে। পরে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করে।

একটি ১ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, হৃদয়কে রশি দিয়ে বেঁধে নির্যাতন করা হচ্ছে। তার মুখ ও নাক থেকে রক্ত ঝরছে এবং তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন। একজনের হাতে কাঠের লাঠিও দেখা যায়, যিনি নির্যাতনে অংশ নিচ্ছেন।

ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, এত করে পিটানো হইছে, (তারপরও) কিছুই হয় নাই, মরে নাই।

শনিবার রাতে হৃদয়ের বড় ভাই লিটন মিয়া অজ্ঞাতদের আসামি করে কোনাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ হাসান মাহমুদ নামের একজন শ্রমিককে গ্রেপ্তার করে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। কারখানাটিকে প্রাথমিকভাবে দুই দিনের ছুটি দেওয়া হয়েছে।

কোনাবাড়ী থানার ওসি সালাহউদ্দিন বলেন, ‘হত্যায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

মামলার বাদী লিটন মিয়া বলেন, ‘আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পরে বিষয়টি গোপন করতে মরদেহ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।’

ঘটনা নিয়ে কারখানার কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে কথা বলেননি। ডিজিএম কামরুল হাসান-এর মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  শ্রমিককে পিটিয়ে হত্যা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close