বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এবার হলে সিট না পাওয়া শিক্ষার্থীদের বৃত্তির দাবি জানালো ছাত্রদল
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৫:৫৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিতকরণ এবং হলে আসন বরাদ্দ না পাওয়া আবেদনকারী শিক্ষার্থীদের আবাসন বৃত্তি প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়। 

সোমবার (৩০ জুন) সংগঠনটির দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী সাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ দাবি জানানো হয়। 

এর আগে, গতকাল (২৯ জুন) একই দাবি সহ তিন দফা দাবিতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি দিয়েছিলো ঢাবি শাখা ছাত্রশিবির। 

ছাত্রদলের ঢাবি শাখা সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বিবৃতিতে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সমাপ্ত হয়েছে। পতিত স্বৈরাচার ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে ঠিক এই নবীন অবস্থাতেই শুরু হতো নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নানান কায়দায় জুলুম-নির্যাতন।
আবাসিক হলের গণরুমগুলোর নিকৃষ্ট পরিবেশে বসবাস করতে আর গেস্টরুম নির্যাতনের মাধ্যমে অপরাজনৈতিক কর্মকান্ডে অংশ নিতে বাধ্য করা হতো।

তারা বলেন, হাজারো শহীদের রক্তের উপর দিয়ে আসা ২৪ এর গণ-অভ্যুত্থান পরবর্তীকালের প্রথম নবীন ব্যাচের ভর্তির পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থীই আর বিগত দিনের গণরুম-গেস্টরুমের মতন অপসংস্কৃতির পুনরুত্থান দেখতে চায় না। তাই এটি রুখতে প্রয়োজন হল প্রশাসনসমূহের সময়োপযোগী উপযুক্ত পদক্ষেপ।

বিবৃতিতে আরও বলা হয়, বিগত সময়ের গণরুম-গেস্টরুম সংস্কৃতি যেন আর ফিরে না আসে তা নিশ্চিত করার জন্য প্রত্যেকটি হলে সিটের জন্য আবেদনকারী শিক্ষার্থীদের যথাযথভাবে আবাসন সুবিধা নিশ্চিত করা এবং অন্যথায় আবেদনকারী যেসব শিক্ষার্থী সিট বরাদ্দ পাবে না তাদেরকে আবাসন বৃত্তির আওতায় এনে তাদের আবাসন প্রাপ্তিতে সহায়তা করার দাবি জানাচ্ছি।


স্বদেশ প্রতিদিন /কেআইকে


আরও সংবাদ   বিষয়:  এবার   হল   সিট   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close