বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডিসিপ্লিনভিত্তিক কাউন্সেলিংয়ে গুরুত্ব দিতে হবে : খুবি উপাচার্য
খুবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ৬:০৭ পিএম আপডেট: ২৯.০৬.২০২৫ ৯:১৭ PM

খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে `Understanding the Risk of Suicide and How to Save Lives’ শীর্ষক কর্মশালা আজ ২৮ জুন (শনিবার) অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

তিনি বলেন, বর্তমান পরিবেশে শিক্ষার্থীদের নানামুখী মানসিক চাপ ও হতাশাজনিত কারণে আত্মহত্যার প্রবণতা একটি উদ্বেগজনক সামাজিক বাস্তবতা। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ বাস্তবতা থেকে মুক্ত নয়। এজন্য আমাদের প্রয়োজন একটি সমন্বিত উদ্যোগ।

আরও পড়ুন

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় একটি পরিবার। এই পরিবারে কেউ সংকটে পড়লে তাকে আমরা উপেক্ষা করতে পারি না। আত্মহত্যা কখনো কোনো সমাধান নয়। বরং জীবনের প্রতিটি সমস্যা মোকাবেলায় শক্ত মনোবল ও মানসিক দৃঢ়তা গড়ে তোলা দরকার। এজন্য প্রতিটি ডিসিপ্লিনের শিক্ষকদের উচিত- ৫ থেকে ১০ জন শিক্ষার্থীর একটি করে গ্রুপ গঠন করে নিয়মিত কাউন্সেলিং করা, তাদের কথা শোনা, বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং যথাযথ পরামর্শ দেওয়া।

উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি সহনশীল, সহানুভূতিশীল এবং সচেতন একাডেমিক পরিবেশ তৈরি করতে হবে, যেখানে শিক্ষার্থীরা তাদের আবেগ-অনুভূতি নিয়ে আলোচনা করতে পারবে। মনে রাখতে হবে, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের উপর। সেই ভবিষ্যৎ গঠনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো ও মানসিক সুস্থতা নিশ্চিত করা শিক্ষকদের দায়িত্ব।

এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের ডাঃ এস এম সাইফুল ইসলাম রাজু। স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মোঃ ইয়াছিন আলী। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সুমন ইসলাম ও জারিন তাসনিম স্বর্ণা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. এস এম আব্দুল্লাহ আল মামুন।

আরও পড়ুন

উদ্বোধনী অনুষ্ঠানের টেকনিক্যাল সেশনে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোঃ রেজাউল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের ডাঃ এস এম সাইফুল ইসলাম রাজু।

এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।



স্বদেশ প্রতিদিন / কেআইকে



আরও সংবাদ   বিষয়:  ডিসিপ্লিন   ভিত্তিক   কাউন্সেলিং  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close