প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ৯:৪৪ AM

প্রেসসচিব শফিকুল আলমের একটি মন্তব্য প্রসঙ্গে জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার বলেছেন, 'প্রেসার গ্রুপ আর মবের তফাত বোঝে না যে আবুল-তার উচিত সচিবালয়ের ওই ছেলেটার কাছে গিয়ে লেখাপড়া করে আসা।'
আজ রবিবার (২৯ জুন) সকালে তিনি তার ফেসবুকে এ মন্তব্য করেন।
তুষার বলেন, 'গ্রীন পিস- ন্যাশনাল রাইফেল এসোসিয়েশন- অ্যামনেস্টি এরা হলো প্রেসার গ্রুপ। এরা ইস্যুভিত্তিক লবি- সেমিনার- এডভোকেসি- ক্যাম্পেইন এসব করে। রাস্তা থেকে আসা হঠাৎ গজানো জুতার মালা নিয়ে ঘোরা দলবল প্রেসার গ্রুপ না। ওইটা মব।'
সবশেষে তুষার লেখেন, 'গ্রেটা থুনবার্গ যা করে সেটা হলো প্রেসার গ্রুপ-জুতাগ্রুপ না! এই লোক তো প্রেস থেকে প্রেসার সচিব হয়ে গেছে।'
স্বদেশ প্রতিদিন/এনআর