শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঘরের দরজা ভেঙে নারীকে ধর্ষণ-ভিডিও ধারণ, মূলহোতাসহ গ্রেপ্তার ৫
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ৯:৩৩ AM আপডেট: ২৯.০৬.২০২৫ ৩:৩৩ PM

কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজর আলীকে (৩৮) রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) ভোর ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তার করা হয়। ফজর আলী কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহেরচর পাচকিত্তা গ্রামের শহীদের ছেলে।

পুলিশ জানায়, ধর্ষণের সময় ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ব্যাপক জনমনে ক্ষোভের সৃষ্টি হয় এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি ওঠে।

ঘটনার শিকার নারী নিজেই মুরাদনগর থানায় মামলা দায়ের করেন। মামলায় ফজর আলীকে প্রধান আসামি করা হয়। একই মামলায় ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফজর আলীর সহযোগী অনিক, সুমন, রমজান ও বাবুকেও গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মূল অভিযুক্ত ফজর আলীকে প্রাথমিক চিকিৎসা শেষে আদালতে হাজির করা হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার নাজির আহমেদ খান।

স্বদেশ প্রতিদিন/এনআর




আরও সংবাদ   বিষয়:  দরজা   ভেঙে   নারী   ধর্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close