প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৫:০৯ পিএম

সব থেকে জনপ্রিয় গুগলের ফিচার গুগল ম্যাপ এখন পুরোবিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। বিশ্বের কোনো রাস্তা বা শহর, এখন আর অচেনা নয়। তবে, এখন ইন্টারনেট সংযোগ না থাকলেও গুগল ম্যাপ ব্যবহার করা যাবে।
গুগল ম্যাপ ব্যবহার করতে ঠিকানা আগে থেকেই সেভ করে রাখতে হবে। তারপরই ঠিকানা খুঁজে পাওয়া যাবে। এ ফিচার কাজে লাগবে তখনই, যখন আপনি কোনো রিমোট জায়গায় যাবেন আর সেখানে নেটওয়ার্কের সমস্যা থাকবে।
নেভিগেশন ব্যবহার করতে পারবেন সেভ করে রাখা সেই ম্যাপের সাহায্যে । এরপর সেখানকার ডিরেকশন পেয়ে যাবেন। এমনকি লোকেশনও সার্চ করতে পারবেন ডাউনলোড করে রাখা সেই ম্যাপ থেকে।
তবে গুগল ম্যাপ সেখানে দেখাবে না রিয়েল-টাইম ট্রাফিক ডিটেল, হাঁটা বা বাইসাইক্লিংয়ের ডিরেকশন বা বিকল্প রাস্তার সন্ধান।
চলুন জেনে নেওয়া যাক অফলাইনে ব্যবহারের জন্য গুগল ম্যাপ কীভাবে ডাউনলোড করবেন-
প্রথমে ফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপটি খুলুন। সেখানে ডান দিকের কর্নারে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করুন।তারপর অফলাইন ম্যাপে ট্যাপ করুন।‘সিলেক্ট ইওর ওন ম্যাপ’ অপশনে ট্যাপ করুন। যে এলাকার ম্যাপ ডাউনলোড করতে চান, সেটি সিলেক্ট করুন।এরপর ডাউনলোড অপশনে ট্যাপ করুন।
একটি বিষয় মনে রাখতে হবে, অফলাইনে যে ম্যাপ ফোনে ডাউনলোড করলেন, তা আপনাকে আপনারই এলাকারই কিছু নতুন রুট দেখাতে পারবে।
একসময় পরে এক্সপায়ার হয়ে যায় অফলাইন ম্যাপ । তাই আপডেট করে নিতে হবে দ্রুত ডাউনলোড করা সেই ম্যাপটি। অফলাইন ম্যাপ ১৫ দিনের মধ্যেই এক্সপায়ার হয়ে যায়।
এক্সপায়ার হওয়ার পর গুগল ম্যাপ স্বয়ংক্রিয়ভাবে আপডেট করে দেয় ,যদি সেই এরিয়া ডিভাইসটিতে ওয়াইফাই সংযোগ থাকে।
স্বদেশ প্রতিদিন/ কেআইকে