বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পাট চাষে কৃষকদের সোনালী স্বপ্ন, বাম্পার ফলনের সম্ভাবনা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৫:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনার পাইকগাছা উপজেলায় কৃষকরা আবারও পাট চাষে সোনালী স্বপ্ন দেখছেন। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টি এবং সরকারি সহায়তায় চলতি মৌসুমে পাটের বাম্পার ফলনের আশায় আশাবাদী হয়ে উঠেছেন এখানকার পাটচাষীরা। উপজেলা কৃষি বিভাগও মনে করছে, কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি পাট উৎপাদন হতে পারে।

গত বছর পাটের ভালো দাম পাওয়ায় এ বছর উপজেলার কৃষকরা অধিক হারে পাট চাষে আগ্রহ দেখিয়েছেন। সময়মতো বৃষ্টিপাত হওয়ায় পাটের বীজ বপন ও চারা গজানো ভালো হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ৩৯০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা গত বছর ছিল ৩৭৫ হেক্টর। 

শুক্রবার(২৭জুন) সরেজমিনে যেয়ে দেখা যায়, উপজেলার আওতাধীন লবণাক্ত এলাকার মধ্যে গদাইপুর, হরিঢালী, কপিলমুনি, রাড়ুলী ও পৌরসভা এলাকায় পাট চাষ বেশি হয়েছে।

এসময় এসব এলাকার চাষীদের মধ্যে রফিকুল, বারিকুল, সোমিত্র,রমেন্দ্র, দেবাশিষ, আফজাল, সুকেন, ধীমান, রবীন, রাহাদুল ও সামাদ জানান, মৌসুমের শুরুতে বৃষ্টি হওয়ায় পাটের গাছ বেশ ভালো হয়েছে। তবে পাট জাগ দেওয়ার জায়গা সংকট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দিন দিন ডোবা-নালা ভরাট হয়ে যাওয়ায় এক জায়গায় একাধিকবার পাট জাগ দিতে হয়, ফলে আশ ঠিকমতো পাওয়া যায় না এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।

এদিকে পাটের আবাদ ভালো হওয়ায় আশের মান নিয়েও চাষিরা আশাবাদী। সরকারিভাবে কৃষকদের মাঝে বীজ, রাসায়নিক সার এবং প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়েছে। ইতোমধ্যে অনেক জমিতে পাট গাছ ৪ থেকে ৬ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন জানান, বীজ বপনের সময় অনুকূল বৃষ্টি পাট চাষে সহায়ক ভূমিকা রেখেছে। কৃষকদের নিয়মিত পরামর্শ ও তদারকি করছে কৃষি অফিস। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পাট ও পাটকাঠি থেকে কৃষকরা এবছর আশানুরূপ মূল্য পাবে।


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  পাট   চাষ   কৃষক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close