বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
বন্ধুর বাড়িতে হিরো আলমের আত্মহত্যা চেষ্টা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ২:২৮ পিএম আপডেট: ২৭.০৬.২০২৫ ৫:২৬ PM

বগুড়ার ধুনট উপজেলায় ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুন

হাসপাতাল সূত্র জানিয়েছে, প্রাথমিক চিকিৎসা শেষে হিরো আলম শঙ্কামুক্ত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বগুড়া শহর থেকে ধুনট উপজেলার ভান্ডারবাড়ি গ্রামে বন্ধুর বাড়িতে বেড়াতে যান হিরো আলম। সেখানে নাট্যকার জাহিদ হাসান সাগরের বাড়িতে রাত্রিযাপন করেন।

সূত্রমতে, ওই রাতে একটি ব্যক্তিগত বিষয়ে রিয়া মনি নামের এক নারীকে ঘিরে দুই বন্ধুর মধ্যে দীর্ঘ আলোচনা হয়। পরে তারা আলাদা ঘরে ঘুমিয়ে পড়েন।

পরদিন সকালে হিরো আলমকে ঘুম থেকে না ওঠায় উদ্বিগ্ন হয়ে পড়েন তার বন্ধু। তখন তিনি ঘরের ভেতর বালিশের পাশে ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে হিরো আলমকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যান তিনি।

আরও পড়ুন

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বলেন, ‘রোগী প্রাথমিকভাবে ঘুমের ওষুধ সেবনের ফলে অচেতন হয়ে পড়েছিলেন। আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।’

হিরো আলমের আত্মহত্যা চেষ্টার পেছনে কী কারণ ছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পারিবারিক বা ব্যক্তিগত কোনো বিষণ্নতা থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  হিরো আলম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close