সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
যমুনা সেতু থেকে সরিয়ে ফেলা হচ্ছে রেললাইন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৮:৫৫ AM

যমুনা সেতু থেকে রেললাইন সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে সেতু বিভাগ।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে টাঙ্গাইলের এলেঙ্গা অংশ থেকে রেললাইনের নাট-বল্টু খুলে ফেলার মাধ্যমে এই কাজের সূচনা হয়।

এর আগে, চলতি বছরের ১৮ মার্চ যমুনা নদীর ওপর নবনির্মিত ডুয়েলগেজ ডাবল লাইনের যমুনা রেলসেতুতে ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ফলে মূল যমুনা সেতুর ওপর দিয়ে ট্রেন চালানোর প্রয়োজনীয়তা আর থাকছে না।

যমুনা রেলসেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান জানান, সেতু বিভাগ রেললাইন খুলে ফেলার কাজ শুরু করেছে। কাজ শেষ হলে এসব মালামাল রেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সড়ক সম্প্রসারণের জন্যই রেললাইন সরিয়ে ফেলা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯৮ সালের ২৩ জুন যমুনা সেতুর নির্মাণকাজ শেষ হয় এবং ওই দিনই যান চলাচল শুরু হয়। পরবর্তীতে জনগণের দাবির মুখে সেতুর উত্তর পাশে লোহার এঙ্গেল ব্যবহার করে রেললাইন স্থাপন করা হয়। ২০০৪ সালের ১৫ আগস্ট সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল শুরু হলেও উচ্চগতির কারণে ২০০৬ সালে সেতুতে ফাটল দেখা দেয়। এরপর ট্রেনের গতি ঘণ্টায় ২০ কিলোমিটারে সীমাবদ্ধ করা হয়, ফলে পারাপারে সময় লাগে প্রায় ২২ মিনিট। এতে দুই প্রান্তে ট্রেন জট তৈরি হয়।

এই সমস্যা নিরসনে ২০২০ সালে যমুনা নদীর ৩০০ মিটার উজানে আলাদা রেলসেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। জাইকার অর্থায়নে প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন এই রেলসেতু দিয়ে বর্তমানে ট্রেন চলাচল করছে।

সেতু বিভাগ জানায়, পুরাতন রেললাইন সরিয়ে নেওয়ার পর সেতুর সড়ক অংশ সম্প্রসারণের কাজ শুরু হবে। এতে যান চলাচলে গতি ও নিরাপত্তা দুই-ই বাড়বে বলে আশা করা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  যমুনা সেতু   রেললাইন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close